Home বিনোদন বার্তা বিনোদন বার্তা ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম বিনোদন বার্তা
BREAKING NEWS
মহালয়া থেকেই পুজোর সূচনা, কলকাতায় একের পর এক উদ্বোধন: উৎসবের আবহে প্রশাসনের ভূমিকা ও বাংলার দুর্গোৎসবের নতুন তাৎপর্য   •   ৭০তম জেলা স্কুল সাঁতার নির্বাচন প্রতিযোগিতা ২০২৬, তরুণ সাঁতারুদের উদ্যম ও প্রতিভায় মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা   •   সুন্দরবন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬: যুব ও নারী শক্তির আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা, তারুণ্যের জয়গানে ফলতা বিধায়ক দেবাংশু পান্ডা   •   স্বাস্থ্য ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালন, বাস্তব অভিজ্ঞতার কথা শোনার উপর বিশেষ গুরুত্ব   •   কলকাতায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান, দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আহ্বানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাদে আহ্লাদে প্রযোজিত ‘দূরত্ব’-এর পোস্টার লঞ্চ, উপস্থিত দোলন রায় ও দীপঙ্কর দে

কুমিরমারি সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত

26 Aug 2026
09:51 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক:  ২৬ আগস্ট কুমিরমারি সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে আয়োজিত হল দুর্গাপুজোর খুঁটি পুজো। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল এবারের দুর্গোৎসবের প্রস্তুতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২৮ বাসন্তী বিধানসভার কনভেনর এবং জয়নগর সাংগঠনিক জেলা কমিটির সদস্য প্রদীপ সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব কমিটির সভাপতি উৎপল দত্ত, জেলা ওবিসি মোর্চার সহ-সভাপতি পরিমল ভূঁইয়া, নফরগঞ্জ অঞ্চল কনভেনার সুব্রত গায়েন-সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় নেতৃত্ব।

খুঁটি পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। পুজো কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুর্গোৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। খুঁটি পুজোর মধ্য দিয়ে সেই প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হল।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকলকে আসন্ন দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে উৎসব পালনের আহ্বান জানান।