Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আমতলায় বারুইপুর রোড পরিচ্ছন্নতা অভিযান, উদ্যোগে নাগরিক অধিকার রক্ষা সমিতি   •   হাওড়ায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, উপস্থিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য   •   পঞ্চায়েত ব্যবস্থাকে আত্মনির্ভর করার লক্ষ্যে নিউটাউনে আলোচনা সভা   •   ব্রিকস সম্মেলনে মোদীর ১০ দফা সংস্কার প্রস্তাব, ‘অংশীদারিত্বের প্ল্যাটফর্ম’-এর বার্তা   •   মল্লিকপুরে তিনটি চোরাই বাইক উদ্ধার, গ্রেফতার এক   •   তৃণমূলের একাধিক নেতার ঘনিষ্ঠতার দাবি, গ্রেফতারের পর নতুন করে চর্চায় তাঁর রাজনৈতিক পরিচয়

আসানসোলে জেলা প্রশাসনের সারপ্রাইজ মার্কেট ভিজিট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কড়া নজর

25 Aug 2026
10:06 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আসানসোলে সারপ্রাইজ মার্কেট ভিজিট করল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ জেলা শাসক এস পন্নামবালমের নেতৃত্বে কৃষি বিপণন দপ্তর, উপভোক্তা বিষয়ক দপ্তর, এডিএম এবং পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে একটি দল বাজার পরিদর্শনে যায়।

অভিযানের সময় চিনি, চাল, পেঁয়াজ-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম খতিয়ে দেখা হয়। বেশ কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় পাইকারি ও খুচরো বাজারের দামের মধ্যে পার্থক্যও পর্যালোচনা করেন প্রশাসনের আধিকারিকরা। অযথা বা কৃত্রিমভাবে কোনও পণ্যের দাম বাড়ানো হচ্ছে কি না, সেই বিষয়েও নজরদারি চালানো হয়।

জেলা শাসক এস পন্নামবালম জানান, কোনও কারণ ছাড়াই কেউ যেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম না বাড়ান। বাজারে কোনও ধরনের অনিয়ম বা ত্রুটি ধরা পড়লে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের এই আকস্মিক বাজার পরিদর্শনের ফলে ব্যবসায়ী মহলে সতর্কতা তৈরি হয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

 

news home ads