Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
The Calcutta Files’-এর গ্র্যান্ড ট্রেলার ও মিউজিক লঞ্চে তারকাখচিত সন্ধ্যা   •   নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ, দলে ফিরছেন পরিচিত মুখগুলি   •   বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়ার তারকারা   •   আয়রন ও ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট একসঙ্গে খাওয়া যায়? সময়ের ব্যবধান কেন গুরুত্বপূর্ণ   •   মোদীর জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে কোচবিহারে ‘সেবা জ্যোতি যাত্রা’, বক্তব্য রাখলেন শমীক ভট্টাচার্য   •   বাথরুম ব্যবহারের পরেও ফের প্রস্রাবের বেগ? কারণ হতে পারে সংক্রমণ থেকে মানসিক চাপ

অন্নপূর্ণা যোজনায় আরও ২০–৩০ লক্ষ মহিলাকে সুবিধা দেওয়ার আশ্বাস শুভেন্দুর

23 Aug 2026
07:56 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের মহিলাদের উদ্দেশে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ইতিমধ্যেই রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। ভবিষ্যতে আরও যোগ্য মহিলার নাম অন্তর্ভুক্ত করার কথাও জানিয়েছেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, “আরও যদি ২০–৩০ লক্ষ প্রকৃত দাবিদার থাকেন, তাঁদেরও দেওয়ার ব্যবস্থা করব। কোনও যোগ্য মহিলা বঞ্চিত হবেন না।” তাঁর বক্তব্য, যাঁরা প্রকৃত অর্থে এই আর্থিক সহায়তার অধিকারী, তাঁদের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।

সরকারি হিসাব তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, জুন মাসে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীর সংখ্যা ছিল প্রায় ২৮ লক্ষ। জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১ কোটি ১৯ লক্ষে। অগস্ট মাসে সেই সংখ্যা আরও বেড়ে ১ কোটি ৪৫ লক্ষে পৌঁছেছে।

অন্যদিকে, যাঁরা এখনও টাকা পাননি বা আবেদন নিয়ে সমস্যা রয়েছে, তাঁদের জন্য ‘ক্লেম অ্যান্ড অবজেকশন’ ব্যবস্থার কথাও জানানো হয়েছে। আবেদনকারীদের তথ্য যাচাইয়ের পর যোগ্য হলে পরবর্তী পর্যায়ে তাঁদের অ্যাকাউন্টে অর্থ পাঠানোর ব্যবস্থা করা হবে।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মধ্যেই শুভেন্দু অধিকারীর এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা—যোগ্যতার মাপকাঠি পূরণ করলে কোনও মহিলাকেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে না।