Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কৃষকদের বার্ধক্যে আর্থিক নিরাপত্তার বার্তা, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার ৭ বছর পূর্তি   •   তৃণমূলকে সরিয়ে পঞ্চায়েতের দখল বিজেপির, আবির খেলায় উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের   •   দু’মাস ধরে বিদ্যুৎহীন ঠহরম ৪ নম্বর, ECL-এর সেন্ট্রাল ওয়ার্কশপের সামনে গ্রামবাসীদের ধর্না   •   নিউটাউনে ফের বিশাল পুকুর ভরাটের অভিযোগ   •   আমতলায় বারুইপুর রোড পরিচ্ছন্নতা অভিযান, উদ্যোগে নাগরিক অধিকার রক্ষা সমিতি   •   হাওড়ায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, উপস্থিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় রামনগরে মহিলাদের রাস্তা অবরোধ, বিক্ষোভ

23 Aug 2026
07:26 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে জমা না পড়ায় ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। শনিবার কুলটি থানার অন্তর্গত কল্যানেশ্বরী–বরাকর রোডের রামনগর এলাকায় প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং যান চলাচল ব্যাহত হয়।

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বহু মহিলা প্রকল্পের জন্য আবেদন করেন।

পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি কুলটির বহু মহিলাও অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন। তাঁদের মধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়লেও এখনও বহু আবেদনকারী টাকা পাননি বলে অভিযোগ। সেই ক্ষোভ থেকেই রামনগর এলাকায় মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, আবেদন করার পরও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে জানতে চেয়েও তাঁরা স্পষ্ট উত্তর পাননি। তাঁদের দাবি, যোগ্য আবেদনকারীদের দ্রুত প্রকল্পের টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

রাস্তা অবরোধের জেরে কল্যানেশ্বরী–বরাকর রোডে যান চলাচলে প্রভাব পড়ে। বিক্ষোভকারীরা জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতেও সম্প্রতি ক্ষোভ ও বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। আবেদনকারীদের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে যোগ্য উপভোক্তাদের প্রাপ্য টাকা দেওয়ার ব্যবস্থা করুক।

news home ads