Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
গোপালপুরের কাছে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়! আগামী কয়েক ঘণ্টায় ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ, ওড়িশায় প্রবল বৃষ্টির আশঙ্কা   •   গিরিশ পার্ক থানায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরাকে ঘিরে উত্তেজনা! তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত একাধিক   •   পঞ্চায়েত সমিতির সরকারি কার্যালয়ের ভিতরেই বিজেপি নেতার জন্মদিন পালন! রমন শর্মাকে ঘিরে বিতর্ক কাঁকসায়   •   অপ্রচলিত সবজি ‘লিক’-এর বাজারে চড়া দাম! অল্প জায়গায় চাষ করেই মোটা টাকা আয়ের সুযোগ, কৃষকদের জন্য নতুন সম্ভাবনা   •   দুই দিনের নিম্নচাপের বৃষ্টিতে ক্ষতির মুখে ফসল! মাঠে জল জমে উদ্বেগে কৃষকরা, মাথায় হাত চাষিদের   •   হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বনির্ভর করতে বড় পরিকল্পনা অগ্নিমিত্রা পালের! PM SVANidhi প্রকল্পের ঋণ, FSSAI প্রশিক্ষণ থেকে আধুনিক ই-কার্ট, একাধিক উদ্যোগের ঘোষণা

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত গায়ত্রী-তৃষা জুটির

22 Aug 2026
12:17 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে পদক নিশ্চিত করল ভারতের গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জোলি জুটি। গুরুত্বপূর্ণ ম্যাচে নজরকাড়া লড়াইয়ের পর জায়গা করে নিয়ে তাঁরা টুর্নামেন্টে ভারতের জন্য পদক নিশ্চিত করেছেন।

মহিলাদের ডাবলসে গায়ত্রী-তৃষ্ণার জুটি শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স করে আসছিল। প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাডমিন্টনের পাশাপাশি রক্ষণেও তাঁদের সমন্বয় ছিল চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ সামলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখেন দুই ভারতীয় শাটলার।

এই সাফল্যের ফলে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতের ঝুলিতে আরও একটি পদক নিশ্চিত হলো। গায়ত্রী-তৃষ্ণার এই সাফল্যে ভারতীয় ব্যাডমিন্টন মহলে উচ্ছ্বাস ছড়িয়েছে।

দেশের ক্রীড়াপ্রেমীরা এখন তাঁদের পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন। পদক নিশ্চিত করার পর এবার আরও বড় সাফল্যের লক্ষ্যে কোর্টে নামবেন গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জোলি।