Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
দেগঙ্গায় গণেশ পুজোর উদ্বোধনে উপস্থিতি, পুজো মণ্ডপ পরিক্রমায় শুভেচ্ছা বিনিময়   •   কৃষকদের বার্ধক্যে আর্থিক নিরাপত্তার বার্তা, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার ৭ বছর পূর্তি   •   তৃণমূলকে সরিয়ে পঞ্চায়েতের দখল বিজেপির, আবির খেলায় উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের   •   দু’মাস ধরে বিদ্যুৎহীন ঠহরম ৪ নম্বর, ECL-এর সেন্ট্রাল ওয়ার্কশপের সামনে গ্রামবাসীদের ধর্না   •   নিউটাউনে ফের বিশাল পুকুর ভরাটের অভিযোগ   •   আমতলায় বারুইপুর রোড পরিচ্ছন্নতা অভিযান, উদ্যোগে নাগরিক অধিকার রক্ষা সমিতি

যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে সরব দিলীপ ঘোষ, শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফেরানোর আহ্বান

22 Aug 2026
12:04 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবেশ নিয়ে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, শিক্ষার প্রসারের পরিবর্তে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটি বিশেষ রাজনৈতিক চক্র দেশবিরোধী মানসিকতা ও সস্তা রাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে।

দিলীপ ঘোষের দাবি, মেধাবী ছাত্র-ছাত্রীরা উজ্জ্বল ভবিষ্যতের আশায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এলেও, একটি বিশেষ গোষ্ঠীর প্রভাবে তাঁদের মধ্যে রাষ্ট্রবিরোধী ভাবধারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ‘ভারত তেরে টুকড়ে হোঙ্গে’-এর মতো বিতর্কিত স্লোগানকে ঘিরে বারবার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

তাঁর আরও অভিযোগ, যারা নিজেদের ‘বিপ্লবী’ হিসেবে তুলে ধরে আন্দোলন ও নৈরাজ্যের রাজনীতি করেন, সুযোগ পেলেই তাঁদের একাংশ বিদেশে চলে যান। ফলে তাঁদের কথিত বিপ্লবী আদর্শের বাস্তবতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা ও শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। শিক্ষাঙ্গনকে রাজনৈতিক সংঘাত ও নৈরাজ্যের ক্ষেত্র না বানিয়ে পড়াশোনা, গবেষণা এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।

তরুণ প্রজন্মকে প্রকৃত দেশপ্রেম, দায়িত্ববোধ ও সুশিক্ষায় শিক্ষিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষার মন্দিরকে রাজনৈতিক আখড়ায় পরিণত না করে তার মর্যাদা ফিরিয়ে আনাই হওয়া উচিত সকলের লক্ষ্য।

news home ads