Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আলিপুর উত্তীর্ণ সভাঘরে শ্রী অশোক সিঙ্ঘলের জন্মশতাব্দী উদযাপন, উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   ১৫ বছরেই ইতিহাস! এশিয়ান গেমসে সোনা জিতে ভারতের সর্বকনিষ্ঠ সোনাজয়ী বৈভব সূর্যবংশী   •   ধানের শীষ হলুদ হলেই সতর্ক! ফলস স্মাটের লক্ষণ চিনে বীজ সংরক্ষণে কৃষকদের পরামর্শ   •   সব জাঙ্ক ফুড এক নয়, কোন খাবার শরীরের জন্য বেশি ক্ষতিকর? জানুন সতর্ক হওয়ার কারণ   •   স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যায় চিয়া সিডের বিভিন্ন কম্বো, কীভাবে খাবেন ও কী কী বিষয়ে সতর্ক থাকবেন   •   বারাসাতে GRS কর্মীদের রাজ্য স্তরের সাধারণ সভা, পঞ্চায়েত ব্যবস্থায় কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা

রায়দিঘিতে অবৈধভাবে থাকার অভিযোগে ১০ বাংলাদেশি আটক, পুশব্যাকের প্রস্তুতি

20 Aug 2026
12:38 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক :দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে ১০ বাংলাদেশিকে আটক করল রায়দিঘি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নগেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২ শিশু, ৩ মহিলা এবং ৫ জন পুরুষ রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ১০ জন বাংলাদেশের ফিরোজপুর এলাকার বাসিন্দা। অভিযোগ, প্রায় ছয় বছর আগে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে ভাঙারির কাজে যুক্ত হয়েছিলেন। সম্প্রতি বেঙ্গালুরুতে পুলিশি নজরদারি ও ধরপাকড় বাড়ায় তাঁরা সেখান থেকে পালিয়ে রায়দিঘি এলাকায় এসে আশ্রয় নেন বলে পুলিশের দাবি।

জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ ধরে তাঁরা রায়দিঘির নগেন্দ্রপুর এলাকায় অবস্থান করছিলেন। গাজীর মোড়ে তাঁদের আত্মীয়ের বাড়িতে এসে লুকিয়ে থাকার অভিযোগও রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রায়দিঘি থানার পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড পাওয়া গিয়েছে। নথিপত্র যাচাই এবং জিজ্ঞাসাবাদের পর তাঁদের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আটক ব্যক্তিদের শারীরিক পরীক্ষা করানোর পর লক্ষ্মীকান্তপুরের হোল্ডিং সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট নিয়ম মেনে তাঁদের বাংলাদেশে পুশব্যাক করা হবে বলে জানা গিয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বেঙ্গালুরুতে পুলিশি ধরপাকড়ের ভয়ে সেখান থেকে পালিয়ে রায়দিঘিতে এসেছিলেন বলে জানা গিয়েছে। তবে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েও শেষরক্ষা হয়নি। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে রায়দিঘি থানার পুলিশ।

ঘটনায় আরও কেউ অবৈধভাবে এলাকায় বসবাস করছে কি না এবং আটক ব্যক্তিদের ভারতে প্রবেশের সঙ্গে কোনও চক্র জড়িত ছিল কি না, সে বিষয়েও তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।