Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
মুর্শিদাবাদের বেলডাঙায় কার্তিক ও জগদ্ধাত্রী পুজোয় মাতলেন সনাতনীরা, মন্দির দর্শনে উপস্থিত সঞ্জয় শাস্ত্রী মহারাজ ও একাধিক বিধায়ক   •   বেলডাঙ্গায় ভারত সেবাশ্রম সংঘের জগদ্ধাত্রী পুজোয় মাতৃপ্রতিমা দর্শন ও মহাষ্টমীর পুষ্পাঞ্জলি, কৃষ্ণনগরে বুড়িমার পুজোর শুভ উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   ভারতীয় জনতা পার্টির বিশেষ বৈঠকে উপস্থিত অমিতাভ চক্রবর্তী ও দেবাংশু পাণ্ডা, উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার নেতৃত্বও   •   ডায়মন্ড হারবার রোড সম্প্রসারণের বড় উদ্যোগ! জোকা থেকে সাগর পর্যন্ত ৪–৬ লেনের প্রস্তাবে সদর্থক নীতিন গড়কড়ি, তৈরি হবে DPR   •   রোজগার সঙ্কটে নিরাপত্তাকর্মীরা! কুলটির সেল আইএসপি রামনগর কোলিয়ারিতে ধর্নায় কর্মীরা, দ্রুত কাজে ফেরানোর দাবি   •   ক্যানিংয়ে মাছের ভেড়ি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র খাসকুমড়োখালি! দু’পক্ষের সংঘর্ষে মহিলা-সহ গুরুতর জখম ১২, আটক ১০

বেআইনি নির্মাণ নিয়ে কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের

19 Aug 2026
08:12 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: বেআইনি নির্মাণ নিয়ে কড়া সতর্কবার্তা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর স্পষ্ট বক্তব্য, বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিযুক্তদের জেলেও যেতে হতে পারে।

অগ্নিমিত্রা পাল বলেন, আইনকে উপেক্ষা করে কোনও ধরনের বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। বেআইনি নির্মাণের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট নির্মাণও ভেঙে ফেলা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

তাঁর এই বক্তব্যকে ঘিরে বেআইনি নির্মাণ নিয়ে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে নির্মাণ সংক্রান্ত আইন মেনে চলার ওপরও জোর দেওয়া হয়েছে।

বেআইনি নির্মাণের অভিযোগের ক্ষেত্রে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রয়েছে।