Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ব্যাঙ্কশাল আদালতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ, ‘অ্যাডভোকেট প্রোটেকশন অ্যাক্ট’ চালুর দাবি নওশাদ সিদ্দিকীর   •   ভারত-ব্রাজিল ম্যাচের আগে সল্টলেক স্টেডিয়ামে অনুশীলনে ব্রাজিল, কলকাতায় ফুটবল উন্মাদনা   •   সংস্কারের পর ৪ অক্টোবর উদ্বোধন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর্ট গ্যালারির, আমন্ত্রণ অগ্নিমিত্রা পলের   •   হাসপাতালের বেডের রিয়েল-টাইম তথ্য আরও শক্তিশালী করার উদ্যোগ   •   মাঝ আকাশে বিপদ, অসাধারণ সাহসিকতায় ১৮০ যাত্রীর প্রাণরক্ষা: ক্যাপ্টেন স্মিতের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথন   •   অসাবধানতাবশত মল বেরিয়ে আসা বা ‘শার্ট’ কেন ঘটে? কারণ, ঝুঁকি ও প্রতিরোধের উপায়

সীতারামপুরে নদীতে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার, নিখোঁজ স্কুটি

19 Aug 2026
07:47 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: কুলটি থানার সীতারামপুর এলাকায় নদীর জলের তোড়ে ভেসে যাওয়া এক যুবকের দেহ উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। মৃত যুবকের নাম আমির গিয়াস। তিনি সীতারামপুর এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, গত ১৭ তারিখ রাতে কাজের জায়গা থেকে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন আমির। ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে সীতারামপুর যাওয়ার পথে একটি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় প্রবল জলের তোড়ে তিনি ভেসে যান বলে খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শুরু করে তল্লাশি।

পরবর্তীতে বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে রাবার বোট নামিয়ে বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালায়। তবে ১৮ তারিখ সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ যুবকের কোনও হদিস পাওয়া যায়নি।

শেষ পর্যন্ত আজ সকালে কুলটি থানার সীতারামপুর মাস্টারপাড়া সংলগ্ন নদীর ধার থেকে আমির গিয়াসের দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তবে তাঁর সঙ্গে থাকা স্কুটিটির এখনও কোনও সন্ধান মেলেনি।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।