Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ব্যাঙ্কশাল আদালতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ, ‘অ্যাডভোকেট প্রোটেকশন অ্যাক্ট’ চালুর দাবি নওশাদ সিদ্দিকীর   •   ভারত-ব্রাজিল ম্যাচের আগে সল্টলেক স্টেডিয়ামে অনুশীলনে ব্রাজিল, কলকাতায় ফুটবল উন্মাদনা   •   সংস্কারের পর ৪ অক্টোবর উদ্বোধন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর্ট গ্যালারির, আমন্ত্রণ অগ্নিমিত্রা পলের   •   হাসপাতালের বেডের রিয়েল-টাইম তথ্য আরও শক্তিশালী করার উদ্যোগ   •   মাঝ আকাশে বিপদ, অসাধারণ সাহসিকতায় ১৮০ যাত্রীর প্রাণরক্ষা: ক্যাপ্টেন স্মিতের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথন   •   অসাবধানতাবশত মল বেরিয়ে আসা বা ‘শার্ট’ কেন ঘটে? কারণ, ঝুঁকি ও প্রতিরোধের উপায়

জলমগ্ন বেলুড় ESI হাসপাতাল, জলে ডুবে এমার্জেন্সি চত্বর

18 Aug 2026
11:54 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বেলুড় ESI হাসপাতাল। হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং চত্বর জলের তলায় চলে যাওয়ায় সমস্যায় পড়েছেন রোগী ও তাঁদের পরিজনেরা। হাসপাতালের রান্নাঘরেও জল ঢুকে পড়েছে বলে জানা গিয়েছে। ফলে হাসপাতালের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।

জল জমে যাওয়ায় এমার্জেন্সি বিভাগে রোগী আনা-নেওয়া থেকে শুরু করে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীদের চলাচলেও তৈরি হয়েছে সমস্যা। পরিস্থিতির জেরে চিকিৎসা পরিষেবা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ।

বেলুড় ESI হাসপাতালের জল জমার সমস্যা অবশ্য নতুন নয়। এর আগেও বর্ষার সময় হাসপাতাল চত্বরে দীর্ঘদিন জল জমে থাকার অভিযোগ উঠেছিল। ২০২৫ সালেও জলমগ্ন হাসপাতাল নিয়ে রোগী ও চিকিৎসকদের মধ্যে ক্ষোভের খবর প্রকাশিত হয়েছিল।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। হাওড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে জল জমে যাওয়ায় রোগীদের চিকিৎসা পরিষেবা কতটা ব্যাহত হচ্ছে এবং দ্রুত জল নিষ্কাশনে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।