Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
হাসপাতালের বেডের রিয়েল-টাইম তথ্য আরও শক্তিশালী করার উদ্যোগ   •   মাঝ আকাশে বিপদ, অসাধারণ সাহসিকতায় ১৮০ যাত্রীর প্রাণরক্ষা: ক্যাপ্টেন স্মিতের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথন   •   অসাবধানতাবশত মল বেরিয়ে আসা বা ‘শার্ট’ কেন ঘটে? কারণ, ঝুঁকি ও প্রতিরোধের উপায়   •   দিনের শুরুতেই শরীরকে সক্রিয় রাখতে কার্যকর ব্যায়াম, মূল পেশির শক্তি বাড়ানোর পাশাপাশি উন্নত হতে পারে শরীরের সমন্বয়   •   বক্সা টাইগার রিজার্ভে বাঘ পুনর্বাসন কর্মসূচি, উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব   •   অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড দলে একাধিক নতুন মুখ

তারাপীঠের হোটেল অগ্নিকাণ্ডে ধৃত বেড়ে ২, গ্রেফতার হোটেল মালিক প্রবীর পাল

18 Aug 2026
05:13 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: তারাপীঠের হোটেল অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে বড়সড় অগ্রগতি। এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। পুলিশের জালে এবার হোটেল মালিক প্রবীর পাল। এর আগে গতকাল গ্রেফতার করা হয়েছিল হোটেল মালিকের ছেলে কল্যাণ পালকে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে বীরভূম জেলা পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করা হয়েছে। এই SIT-এর নেতৃত্বে রয়েছেন রামপুরহাটের SDPO।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় BNS-এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আগুন লাগার কারণ, হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং ঘটনার সময় প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মেনে চলা হয়েছিল কি না—সহ একাধিক বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তারাপীঠের এই অগ্নিকাণ্ডে একাধিক প্রাণহানির ঘটনায় ইতিমধ্যেই এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার পর হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। SIT তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং দায় নির্ধারণে পুলিশ কী তথ্য পায়, এখন সেদিকেই নজর।