Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কলকাতায় পূর্ব ভারতের প্রথম গামা নাইফ সেন্টারের শুভ উদ্বোধন, উপস্থিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য   •   নাভিতে ক্যাস্টর অয়েল লাগালে কি সত্যিই কমে পেট ফাঁপা? জানুন ‘নেভেল পুলিং’-এর সত্যতা   •   নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূল-বিজেপিকে নিশানা নওশাদ সিদ্দিকীর, একাধিক ইস্যুতে সরব   •   সমুদ্র থেকে নদী ইলিশের জীবনচক্র, বাঁচাতে বড় উদ্যোগ   •   কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ‘Swachhata Action Plan 2026’ ও ‘NaMo Seva Gatha’ কর্মসূচি   •   গুয়াহাটিতে রেকর্ড রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত, সিরিজ জয় নিশ্চিত

শিল্পায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে রাজনৈতিক পরিবর্তনের বার্তা

18 Aug 2026
04:34 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: ৩৪ বছরের বাম শাসনের নেতিবাচক রাজনীতি, উগ্র ট্রেড ইউনিয়ন রাজনীতি এবং তালাবন্ধের সংস্কৃতিকে পিছনে ফেলে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

তাঁর বক্তব্য, দীর্ঘদিনের শিল্পবিরোধী পরিবেশের কারণে রাজ্যে কর্মসংস্থান ও শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। একইসঙ্গে গত ১৫ বছরে শিল্পের পরিবর্তে ভাতা-নির্ভর রাজনীতি এবং তোষণের রাজনীতির যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা থেকেও বেরিয়ে আসা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের লক্ষ্য হওয়া উচিত নতুন শিল্প ও বিনিয়োগ আকর্ষণ করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং রাজ্যের পরিকাঠামোকে আরও শক্তিশালী করা। তাঁর মতে, শিল্পবান্ধব পরিবেশ তৈরি হলে যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গকে দেশের অন্যান্য শিল্পোন্নত রাজ্যের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নত পরিকাঠামো এবং শিল্পবান্ধব নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প ও কর্মসংস্থানকে কেন্দ্র করে রাজ্যের উন্নয়নের নতুন দিশা তৈরি করার পক্ষে সওয়াল করেন তিনি।