Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
‘সারথি’ কর্মসূচিতে হাওড়ায় ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণ   •   বিশ্বকাপ লিগ-২: সংযুক্ত আরব আমিরাতের দলে দুই নতুন মুখ, ফিরলেন এক অলরাউন্ডার   •   সয়াতে কি অতিরিক্ত মাত্রায় ইস্ট্রোজেন থাকে? সাম্প্রতিক গবেষণায় কী বলা হয়েছে?   •   উলুবেড়িয়ায় বিধায়ক কার্যালয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উপস্থিত তৃণমূল নেতৃত্ব   •   দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের আগে চোটের ধাক্কা, দুই বোলারকে নিয়ে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা   •   ফেমিনা অ্যান্ড গ্রাজিয়া ফ্যাশন রানওয়ে ইস্ট ২০২৬’-এ পুরনো পেশার স্মৃতিচারণ নগরোন্নয়ন মন্ত্রীর

স্বাধীনতা দিবসে লালকেল্লায় মোদীর বার্তা: উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করার আহ্বান

15 Aug 2026
04:38 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দেশের উন্নয়ন, বিদ্যুৎ ব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা পিএম সূর্যঘর মুক্ত বিল যোজনা চালু করেছি। যার ফলে প্রায় ১০০০ ঘরের বিদ্যুৎ বিল শূন্য হয়ে গিয়েছে।” সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের বিদ্যুৎ খরচ কমানোর ক্ষেত্রে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন তিনি।

দেশের উন্নয়নের প্রসঙ্গেও স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে সরব হন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশ প্রত্যাশিত গতিতে উন্নয়নের পথে এগোতে পারেনি। তবে গত ১২ বছরে দ্রুত গতিতে দেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে বলে দাবি করেন তিনি।

স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ছিল উৎসবের আবহ। অনুষ্ঠান শেষে সমবেত সাধারণ মানুষের সঙ্গে পায়ে হেঁটে সৌজন্য বিনিময় করেন নরেন্দ্র মোদী। উপস্থিত মানুষের উদ্দেশে হাত নাড়েন তিনি। সাধারণ মানুষের পাশাপাশি পড়ুয়াদের সঙ্গেও সৌজন্য বিনিময় করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

লালকেল্লায় প্রধানমন্ত্রীর এই জনসংযোগ মুহূর্ত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ নজর কাড়ে। পড়ুয়াদের সঙ্গে তাঁর কথোপকথন ও সৌজন্য বিনিময়ের দৃশ্যও অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে উৎসাহ তৈরি করে।

দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, আত্মনির্ভরতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার বার্তাই এদিনের স্বাধীনতা দিবসের বক্তব্যে বিশেষ গুরুত্ব পায়।