Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
রাতভর ঠাকুর দেখা, বাড়ি ফেরার চিন্তা নেই! পুজোয় কলকাতা ও শহরতলিতে নামছে আরও ১০০ সরকারি বাস   •   হলদে হয়ে যাচ্ছে ধান, কৃষি দফতরের পরামর্শেও সুরাহা নেই, চিন্তায় ভাতারের মুরারিপুরের চাষিরা   •   ২৬ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে জারি আবহাওয়ার পূর্বাভাস   •   জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিইও দফতর অভিযান, পথে AIDWA   •   ভোট কারচুপির অভিযোগ খোলসা’, ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট ঘিরে সরব অধীর রঞ্জন চৌধুরী   •   ভোটার তালিকায় আমার নাম ফিরিয়ে দাও’, জবাব চাইতে সিইও দফতরের পথে মানুষ

বারুইপুর সংশোধনাগারের উদ্যোগে পালিত হল ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি

11 Aug 2026
11:56 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : দেশের স্বাধীনতার চেতনা ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারের উদ্যোগে মঙ্গলবার পালিত হল ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। এদিন সকালে সংশোধনাগারের কর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য তিরঙ্গা পদযাত্রার আয়োজন করা হয়।

পদযাত্রায় উপস্থিত ছিলেন বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারের জেল সুপার দেবাশিষ মণ্ডল এবং কারা দফতরের ডিআইজি (বারুইপুর) অসিত বরণ নস্কর। তাঁদের নেতৃত্বে সংশোধনাগারের শতাধিক কর্মী ব্যান্ডের তালে জাতীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পদযাত্রার মাধ্যমে সকলেই ভারতের জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশজুড়ে পালিত হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। স্বাধীনতার অমৃত মহোৎসবের অংশ হিসেবে এই উদ্যোগের লক্ষ্য প্রতিটি নাগরিকের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং তিরঙ্গার মর্যাদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

এই কর্মসূচিতে ইতিমধ্যেই বিভিন্ন স্কুল, সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারের পক্ষ থেকেও এদিনের এই তিরঙ্গা পদযাত্রার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী আধিকারিক ও কর্মীরা জানান, জাতীয় পতাকার মর্যাদা রক্ষা এবং দেশপ্রেমের বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। পদযাত্রায় সংশোধনাগারের শতাধিক কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।