Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
রাতভর ঠাকুর দেখা, বাড়ি ফেরার চিন্তা নেই! পুজোয় কলকাতা ও শহরতলিতে নামছে আরও ১০০ সরকারি বাস   •   হলদে হয়ে যাচ্ছে ধান, কৃষি দফতরের পরামর্শেও সুরাহা নেই, চিন্তায় ভাতারের মুরারিপুরের চাষিরা   •   ২৬ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে জারি আবহাওয়ার পূর্বাভাস   •   জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিইও দফতর অভিযান, পথে AIDWA   •   ভোট কারচুপির অভিযোগ খোলসা’, ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট ঘিরে সরব অধীর রঞ্জন চৌধুরী   •   ভোটার তালিকায় আমার নাম ফিরিয়ে দাও’, জবাব চাইতে সিইও দফতরের পথে মানুষ

অমর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে সল্টলেকে শ্রদ্ধাঞ্জলি, উপস্থিত অমিতাভ চক্রবর্তী ও প্রকাশ চন্দ্র দাস

11 Aug 2026
10:18 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর বিপ্লবী, অমর শহীদ ক্ষুদিরাম বসু-র আত্মবলিদান দিবস উপলক্ষে সল্টলেকে দলীয় কার্যালয়ে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) শ্রী অমিতাভ চক্রবর্তী এবং কার্যালয় সম্পাদক শ্রী প্রকাশ চন্দ্র দাস। তাঁরা পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর আত্মত্যাগকে স্মরণ করেন।

নেতৃবৃন্দ বলেন, অতি অল্প বয়সে দেশের স্বাধীনতার জন্য ক্ষুদিরাম বসুর আত্মবলিদান ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর দেশপ্রেম, সাহসিকতা এবং আত্মত্যাগ আজও দেশের যুবসমাজকে দেশসেবার আদর্শে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামীদের আদর্শ ও আত্মত্যাগকে স্মরণ করে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করাই তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। দেশের স্বাধীনতার জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

আত্মবলিদান দিবস উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত সকলে অমর শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।