Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
দুর্দান্ত রান তাড়ায় হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে জয়ে শুরু মালয়েশিয়ার   •   মেমারিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন, ফার্মাসি কলেজের উদ্বোধনে দিলীপ ঘোষ   •   বার্নপুরের এ.বি. টাইপ পুজো কমিটির খুঁটি পুজোয় অগ্নিমিত্রা পাল   •   নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে ফের সরব অধীর, ২০২৪-এর ‘ডিসেন্ট’ প্রসঙ্গ তুলে প্রশ্ন   •   নিউ টাউনে ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   ভোটার লিস্টে আমার নাম ফিরিয়ে দাও ভোটাধিকার রক্ষায় ২৫ সেপ্টেম্বর CEO দপ্তর চলো: মীনাক্ষী

বিধায়কের হোয়াটসঅ্যাপ হ্যাক! টাকা চেয়ে মেসেজ, থানায় অভিযোগ দেবাংশু পাণ্ডার

10 Aug 2026
11:35 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, তাঁর মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, দেখা করার প্রস্তাব এবং হুমকিমূলক মেসেজও পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সূত্রপাত হয় যখন ডায়মন্ড হারবারের নায়াপাড়ার এক বাসিন্দা সন্দেহজনক একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাওয়ার পর বিষয়টি ফোন করে বিধায়ককে জানান। এরপরই পরিস্থিতির গুরুত্ব বুঝে দেবাংশু পাণ্ডা ডায়মন্ড হারবার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয়েছে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এর পিছনে কোনও প্রতারণা চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন।

বিধায়ক দেবাংশু পাণ্ডার দাবি, এর আগেও বিধানসভা নির্বাচনের আগে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। এবার একইভাবে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে বলে অভিযোগ। তিনি সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, তাঁর নম্বর থেকে টাকা চেয়ে কোনও বার্তা বা সন্দেহজনক মেসেজ এলে তাতে সাড়া না দিতে এবং প্রয়োজনে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করতে।

এই ঘটনায় দ্রুত তদন্ত সম্পূর্ণ করে দোষীদের চিহ্নিত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন বিধায়ক। পুলিশ জানিয়েছে, সমস্ত ডিজিটাল তথ্য ও প্রযুক্তিগত প্রমাণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।