Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
প্রতীকের লড়াই কি রাজনীতির মূল প্রশ্নকে আড়াল করছে?   •   এশিয়ান গেমসে পাকিস্তানের ব্রোঞ্জ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ফাতিমা সানার   •   জাপানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের ২ রানের জয়   •   বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাব, দক্ষিণবঙ্গে আগামী দু’দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা   •   বিশ্ব গন্ডার দিবসে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতার বার্তা   •   শহর পরিচ্ছন্ন রাখার নেপথ্যে সাফাইকর্মীরা, নিরাপত্তায় জোর অগ্নিমিত্রার

গড়িয়ার লস্করপুরে পুকুরে মহিলার দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

08 Aug 2026
12:13 PM

 

নিজস্ব প্রতিনিধি,  জেলার বার্তা ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর উত্তর অ্যাসেম্বলির গড়িয়া লস্করপুর ৩১ নম্বর ওয়ার্ডে একটি পুকুরে মহিলার দেহ ভাসতে দেখা যাওয়ায় শনিবার সকালে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত নরেন্দ্রপুর থানায় খবর দেন।

খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শিবানী ব্যানার্জী (৪৬)

পুলিশ জানিয়েছে, কীভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রের দাবি।

মৃতার ছেলে মানিক ব্যানার্জী বলেন, "শুনলাম মা জলে পড়ে গিয়ে মারা গেছেন। মা সাঁতার কাটতে জানতেন না। এছাড়া মা কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাও চলছিল।"

এলাকার বাসিন্দা বিশু দাস জানান, "সকালে পুকুরে একটি দেহ ভাসতে দেখি। এরপর স্থানীয় মানুষজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।"

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, তা জানতে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।