Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নারকেল গাছের কাজে দুর্ঘটনা হলে মিলতে পারে ৭ লক্ষ টাকা, কীভাবে পাবেন বীমার সুবিধা?   •   বর্ণপুর বাসস্ট্যান্ডে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা   •   ভারত-রাশিয়া-চীন একসঙ্গে কাজ করলে বিশ্বে স্থিতিশীলতা বাড়বে: দিলীপ ঘোষ   •   বাগুইআটির গণেশপুজোর মণ্ডপে বাংলার শিল্পসত্তার ছোঁয়া, প্রশংসায় দিলীপ ঘোষ   •   জলঘাটতি অঞ্চলে বেড পদ্ধতিতে মসুর চাষ, কম জল ও খরচে বাড়তে পারে ফলন   •   বেড পদ্ধতিতে ধানের চাষে জল সাশ্রয়, কমছে চিটা—বাড়ছে ফলন

কাকদ্বীপে এসইউসিআই(কমিউনিস্ট)-এর বিক্ষোভ মিছিল, মিড-ডে মিল প্রকল্পে ইসকনের ভূমিকার প্রতিবাদ

31 Jul 2026
09:22 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে শুক্রবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সরগরম হয়ে উঠল শহর। মিড-ডে মিল প্রকল্পের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এসইউসিআই (কমিউনিস্ট)-এর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। পাশাপাশি বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে দলের মনোনীত প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতেও অংশ নেন নেতা-কর্মীরা।

নতুন রাস্তা এলাকা থেকে মিছিলের সূচনা হয়। এসইউসিআই (কমিউনিস্ট)-এর কাকদ্বীপ, সাগর ও পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থীদের নিয়ে সুসজ্জিত এই মিছিল চৌরাস্তা থেকে বামুনের মোড় পর্যন্ত অগ্রসর হয়। মিছিলে দলীয় পতাকা, ব্যানার এবং বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

দলের নেতাদের বক্তব্য, সরকারি মিড-ডে মিল প্রকল্পের পরিচালনায় ধর্মীয় সংগঠনকে যুক্ত করার সিদ্ধান্তের বিরোধিতা করেই এই আন্দোলন। তাঁদের দাবি, স্কুলের পুষ্টি প্রকল্প সম্পূর্ণভাবে সরকারি তত্ত্বাবধানেই পরিচালিত হওয়া উচিত এবং শিক্ষাব্যবস্থায় ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পৃক্ততা কাম্য নয়।

মিছিল শেষে এসইউসিআই (কমিউনিস্ট)-এর মনোনীত প্রার্থীরা কাকদ্বীপ মহকুমা শাসক (এসডিও) দফতরে গিয়ে তাঁদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, শিক্ষা, কর্মসংস্থান ও জনস্বার্থের বিষয়গুলিকেই প্রচারের মূল ইস্যু করা হবে।

অন্যদিকে, মিড-ডে মিল প্রকল্প নিয়ে রাজ্য সরকারের অবস্থান এবং ইসকনের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক অব্যাহত রয়েছে। এই বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।

news home ads