Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
রফানগঞ্জ মার্কেটের সংস্কার ও আধুনিকীকরণের উদ্যোগ, ২০২২ সাল থেকে খালি পড়ে থাকা জমিতে নতুন বাজার গড়ার পরিকল্পনা   •   কৃষকের কাছে রজনীগন্ধা ২০০ টাকা কেজি, ফুলবাজারে দাম বেড়ে ৩০০ টাকা   •   ব্যায়ামের পর কী পান করবেন? ইলেক্ট্রোলাইট পানি থেকে চকলেট মিল্ক, শরীরের ক্লান্তি কাটাতে উপকারী নানা পানীয়   •   মদনমোহন মন্দিরের সংস্কারে উদ্যোগ, লোকশিল্পীদের হাতে ৪,৫০০ বাদ্যযন্ত্র তুলে দেওয়ার কর্মসূচি বাংলার লোকসংস্কৃতি সংরক্ষণে বড় পদক্ষেপ   •   চোরাচালান, জাল মুদ্রা ও মাদক পাচার বন্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, নারী নির্যাতন বরদাস্ত নয়   •   কোলাঘাটে ₹৮,৭০০ কোটিরও বেশি ব্যয়ে ২২টি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন, উপস্থিত নীতিন গডকড়ী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রথযাত্রায় রাজ্যের বড় ঘোষণা! ঐতিহ্যশালী রথ কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা

06 Jul 2026
04:38 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- রথযাত্রাকে ঘিরে রাজ্যের তরফে এল বড় ঘোষণা। বহু বছরের ঐতিহ্য বহন করে চলা রথ কমিটিগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, ১০০ থেকে ১৫০ বছরের পুরনো ঐতিহ্যশালী রথগুলির জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।

রাজ্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রথ কমিটির সদস্যরা। তাঁদের মতে, পুরনো রথের রক্ষণাবেক্ষণ, সংস্কার, নিরাপত্তা ব্যবস্থা এবং ভক্তদের পরিষেবার ক্ষেত্রে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রথযাত্রার সময় বহু এলাকায় লক্ষাধিক মানুষের সমাগম হয়, ফলে পরিষেবা ও নিরাপত্তা বজায় রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

রাজ্য সরকারের দাবি, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধুমাত্র উৎসব নয়, ঐতিহ্যবাহী রথযাত্রার সঙ্গে জড়িয়ে থাকা মানুষের জীবিকা ও পর্যটনের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই বিভিন্ন জেলায় এই ঘোষণা ঘিরে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। বহু প্রাচীন রথ কমিটি আশা করছে, এই সহায়তার মাধ্যমে তাদের দীর্ঘদিনের ঐতিহ্য আরও সুরক্ষিত ও সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।