Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
প্রযুক্তিতে ভারতের চর্চা গোটা বিশ্বে হবে   •   কলকাতার ঘোড়ার গাড়ি নিয়ে বিশেষ বৈঠক, ঐতিহ্য ও প্রাণীকল্যাণে নতুন ভাবনা অগ্নিমিত্রা পালের   •   হুমায়ুন কবীরকে ঘিরে দুর্গাপুরে বিজেপির অভিনব প্রতিবাদ, প্রতীকী কবর ও ‘শ্রাদ্ধ’ ঘিরে চাঞ্চল্য   •   কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা   •   ক্ষেতি হাই স্কুলে নবম সাব-জুনিয়র রাজ্য নেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬, তরুণ খেলোয়াড়দের উৎসাহ দিলেন নিশীথ প্রামাণিক   •   প্রতিদিন নদী সাঁতরে স্কুলে যান শিক্ষক, ‘টিউব মাস্টার’ আবদুল মালিকের অনন্য কাহিনি

বিজেপি সরকার আসতেই কাটল জট! ১২৫ দিনের কাজ প্রকল্পে বাংলার জন্য ১২৬৪ কোটি টাকার বরাদ্দ

06 Jul 2026
04:15 AM

 

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- কেন্দ্রীয় সরকারের তরফে ১২৫ দিনের কাজের প্রকল্পে বড়সড় আর্থিক বরাদ্দের ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, ভিবি-জি-রাম-জি প্রকল্পের প্রথম কিস্তি হিসেবে পশ্চিমবঙ্গকে ১২৬৪ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ অবশেষে ছাড় হওয়ায় স্বস্তির বার্তা পৌঁছেছে রাজ্যের বহু উপভোক্তার কাছে।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিজেপি সরকার আসার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে গতি এসেছে এবং প্রশাসনিক জটও কাটতে শুরু করেছে। বিশেষ করে গ্রামীণ কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই অর্থ বরাদ্দকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি, রাস্তা নির্মাণ, জল সংরক্ষণ এবং অন্যান্য উন্নয়নমূলক কাজ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। যদিও বিরোধীদের একাংশের দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রচারের অংশ।

এদিকে সাধারণ মানুষের একাংশ মনে করছেন, দীর্ঘ প্রতীক্ষার পর এই অর্থ বরাদ্দ বাস্তবিকই উন্নয়নমূলক কাজে গতি আনবে। এখন নজর, কত দ্রুত প্রকল্পের কাজ শুরু হয় এবং সাধারণ মানুষ তার সুফল পান।