Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ঘাটালের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মবার্ষিকী, শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী   •   অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল, মেদিনীপুরে ‘সারথি’ প্রকল্পের সূচনা   •   কলকাতায় বেঙ্গল ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা, উপস্থিত পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ   •   ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে কোহলির উত্থান, শীর্ষস্থানের আরও কাছে ভারতীয় তারকা   •   ইলিশ সংরক্ষণে সচেতনতা কর্মসূচি সুলতানপুর মৎস্য বন্দরে, উদ্যোগ দ্য নিওটিয়া ইউনিভার্সিটি ও রাজ্যের মৎস্য দপ্তরের   •   মাছ নষ্ট হবে না! পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ সংরক্ষণে বড় গবেষণা

চারু মার্কেটে রাস্তা ও ম্যানহোল পরিদর্শনে অগ্নিমিত্রা পাল, ১০ অক্টোবরের মধ্যে সংস্কারের লক্ষ্যমাত্রা

30 Sep 2026
07:50 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: টালিগঞ্জের চারু মার্কেট এলাকায় রাস্তা মেরামতি এবং ম্যানহোল পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজ পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুজোর আগে নাগরিক পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত শেষ করার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

অগ্নিমিত্রা পাল জানান, চিহ্নিত রাস্তাগুলির মেরামতি ও সংস্কারের কাজ আগামী ১০ অক্টোবরের মধ্যে শেষ করার লক্ষ্যে নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের তরফে দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তা সংস্কারের ক্ষেত্রে কাজের গুণমানের সঙ্গে কোনওরকম আপস করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

রাস্তা মেরামতির কাজের মান ও স্থায়িত্বের বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং পাঁচ বছরের গ্যারান্টি নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

এর পাশাপাশি, শহরকে আরও পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব করে তুলতে রাস্তা ও ম্যানহোল পরিষ্কার রাখা, প্রয়োজনীয় মেরামতি এবং নাগরিক পরিষেবার মান উন্নয়নের কাজও গুরুত্ব দিয়ে করা হচ্ছে বলে জানান অগ্নিমিত্রা পাল।

তবে শুধু প্রশাসনিক উদ্যোগে শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় বলে মন্তব্য করে নাগরিকদেরও সহযোগিতার আবেদন জানান তিনি। যত্রতত্র আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার পাশাপাশি শহরকে পরিষ্কার রাখার কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান নগরোন্নয়ন মন্ত্রী।