Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
বোলপুরে বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় গ্রেফতার ২, জমি বিবাদের জেরেই খুনের সন্দেহ   •   দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আগামী ৫ দিন হালকা বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা ৩৪ ডিগ্রি পর্যন্ত   •   সেবা ও সংকল্প অভিযানে মৎস্যজীবীদের সঙ্গে আলোচনা সভা, জয়গোপালপুরে   •   ‘সারথি’ কর্মসূচিতে হাওড়ায় ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণ   •   বিশ্বকাপ লিগ-২: সংযুক্ত আরব আমিরাতের দলে দুই নতুন মুখ, ফিরলেন এক অলরাউন্ডার   •   সয়াতে কি অতিরিক্ত মাত্রায় ইস্ট্রোজেন থাকে? সাম্প্রতিক গবেষণায় কী বলা হয়েছে?

সেবা ও সংকল্প অভিযানে মৎস্যজীবীদের সঙ্গে আলোচনা সভা, জয়গোপালপুরে

29 Sep 2026
04:09 PM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: বাসন্তীর জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রে ‘সেবা ও সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে মৎস্যজীবী সমাজকে নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। সুন্দরবনের নদীমাতৃক অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে মৎস্যচাষ এবং মৎস্যজীবীদের সম্পর্ক অত্যন্ত গভীর। সেই প্রেক্ষাপটে তাঁদের বিভিন্ন সমস্যা, জীবিকা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়নের বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য স্টেট কাউন্সিলের সদস্য শ্রীরামকৃষ্ণ প্রামাণিক, জেলা মৎস্য সেলের কনভেনর মহাদেব প্রামাণিক, বাসন্তী বিধানসভার কনভেনার প্রদীপ সরদার-সহ অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা।

বাসন্তী বিধানসভার কনভেনার প্রদীপ সরদার বলেন, সুন্দরবনের মৎস্যজীবী সমাজের জীবন ও জীবিকার সঙ্গে এলাকার অর্থনীতি ও পরিবেশের সম্পর্ক গভীর। তাঁদের বাস্তব সমস্যা, অভিজ্ঞতা ও প্রয়োজনের কথা সরাসরি জানা অত্যন্ত জরুরি। মৎস্যজীবীদের উন্নয়নের পথ আরও সুগম করতে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মৎস্যজীবী সমাজের অধিকার, সম্মান ও উন্নয়নের জন্য সকলকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। সুন্দরবনের প্রতিটি মৎস্যজীবী পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের জীবন ও জীবিকার সুরক্ষায় সংকল্পকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, রাজ্য স্টেট কাউন্সিলের সদস্য শ্রীরামকৃষ্ণ প্রামাণিক বলেন, মৎস্যজীবী সমাজের বিভিন্ন সমস্যা ও তাঁদের অভিজ্ঞতা সম্পর্কে সরাসরি জানা এবং তাঁদের পাশে দাঁড়ানোই এই ধরনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। তাঁদের জীবন-জীবিকার সঙ্গে যুক্ত বিষয়গুলি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা ও জনসংযোগের মাধ্যমে উন্নয়নের পথ খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহায়তা, জীবিকার উন্নয়ন, ভবিষ্যৎ সম্ভাবনা এবং তাঁদের বিভিন্ন সমস্যার সমাধানের পথ নিয়ে মতবিনিময় হয়। মৎস্যজীবী সমাজের সঙ্গে এই ধরনের সরাসরি সংযোগ আগামী দিনেও অব্যাহত রাখার বার্তা দেওয়া হয়।

‘সেবা হোক আমাদের শক্তি, ঐক্য হোক আমাদের পরিচয় এবং মানুষের কল্যাণ হোক আমাদের একমাত্র সংকল্প’—এই বার্তাকে সামনে রেখে সভার সমাপ্তি হয়।