Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
বিশ্বকাপ লিগ-২: সংযুক্ত আরব আমিরাতের দলে দুই নতুন মুখ, ফিরলেন এক অলরাউন্ডার   •   সয়াতে কি অতিরিক্ত মাত্রায় ইস্ট্রোজেন থাকে? সাম্প্রতিক গবেষণায় কী বলা হয়েছে?   •   উলুবেড়িয়ায় বিধায়ক কার্যালয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উপস্থিত তৃণমূল নেতৃত্ব   •   দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের আগে চোটের ধাক্কা, দুই বোলারকে নিয়ে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা   •   ফেমিনা অ্যান্ড গ্রাজিয়া ফ্যাশন রানওয়ে ইস্ট ২০২৬’-এ পুরনো পেশার স্মৃতিচারণ নগরোন্নয়ন মন্ত্রীর   •   ফেনসিডিল পাচার মামলায় অভিযুক্তের ১০ বছরের কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা

ফেনসিডিল পাচার মামলায় অভিযুক্তের ১০ বছরের কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা

29 Sep 2026
05:42 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার ফেনসিডিল পাচার মামলায় অভিযুক্ত বাপ্পা মণ্ডলকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। একইসঙ্গে তাঁকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

ঘটনাটি ২০২৩ সালের ১ নভেম্বরের। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ মানকর ব্রিজের কাছে নাকা চেকিং চালাচ্ছিল। সেই সময় একটি মিনি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হয়। অভিযোগ, কাঁকসা থেকে ওই গাড়িটি করিমপুর হয়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল।

ঘটনায় মিনি ট্রাকের চালক বাপ্পা মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। এরপর বুদবুদ থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। প্রথমে মামলার তদন্তের দায়িত্বে ছিলেন সাব-ইন্সপেক্টর নির্মল হাঁসদা, যিনি বর্তমানে অবসরপ্রাপ্ত। পরবর্তীতে তদন্তের দায়িত্ব নেন সাব-ইন্সপেক্টর হেমন্ত দত্ত।

তদন্তকারীরা ফেনসিডিল পাচারের সঙ্গে আরও কেউ যুক্ত ছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখেন। তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।

সম্প্রতি মামলার শুনানি শেষে আদালত বাপ্পা মণ্ডলকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয়। এই রায়কে মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।