Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
চাঁদের মাটিতে পৌঁছেছে গবেষণার সাফল্য, মারুথি আর আকেল্লাকে সম্মান জানাচ্ছে IISc   •   মন্দিরবাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে প্রিয়রঞ্জন দাসমুন্সির ৮১তম জন্মবার্ষিকী পালন, শ্রদ্ধা নিবেদন দলীয় নেতৃত্ব ও কর্মীদের   •   মৃগয়া 1.5’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে তারকাদের জমজমাট উপস্থিতি, খোশমেজাজে আড্ডায় মাতলেন সকলে   •   অবৈধ দখলদারির বিরুদ্ধে কড়া বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের, ‘নিয়ম সকলের জন্য সমান   •   বাসন্তীতে বিজেপির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, প্রদীপ সরদারের নেতৃত্বে ধারাবাহিক বৈঠকে বুথস্তর মজবুত করার উদ্যোগ   •   অবৈধ কয়লা পরিবহণের বিরুদ্ধে পুরুলিয়া পুলিশের বড়সড় অভিযান, ৮০ কুইন্টাল কয়লাসহ বাজেয়াপ্ত দুটি পিকআপ ভ্যান, গ্রেফতার দুই চালক

কলকাতায় ‘যুব সংবাদ সম্মেলন’, উপস্থিত বিজেপির শীর্ষ নেতৃত্ব

28 Sep 2026
09:11 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: কলকাতায় আয়োজিত ‘যুব সংবাদ সম্মেলন’ কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে আগ্রহ। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

যুব সমাজের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেই এই কর্মসূচির আয়োজন বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে যুবসমাজ, কর্মসংস্থান, রাজ্যের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য ও আলোচনা হতে পারে।

বিজেপির সাংগঠনিক পরিসরে যুবসমাজকে আরও সক্রিয়ভাবে যুক্ত করার লক্ষ্যেও এই ধরনের কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কলকাতার এই অনুষ্ঠানে নীতিন নবীন, শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যের উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, নীতিন নবীন ২০২৬ সালের জানুয়ারিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।