Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ফলতা ও রামনগর তর্পণ ঘাটে পুণ্যার্থীদের পাশে বিধায়ক দেবাংশু পাণ্ডা, রাত জেগে সেবায় নিয়োজিত কর্মীদের ভূয়সী প্রশংসা   •   মহালয়ার ভোরে জেগে ওঠে বাঙালির হৃদয়: চণ্ডীপাঠ, শিউলির সুবাস আর মা দুর্গার আগমনে নতুন আশার আলো   •   ডারবান টেস্টে প্রোটিয়া পেসারদের দাপট! প্রথম দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা   •   নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা! ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে খেলতে পারবেন না দলের পেসার   •   নদিয়ার রানাঘাট-ধানতলা থেকে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে নানা ধরনের ফুল! ফুল চাষে স্বনির্ভরতার নতুন দিশা কৃষকদের   •   ধানের বদলে শোলা চাষে বাড়তি লাভ! মন্দিরবাজারের কৃষকদের আত্মনির্ভরতার নতুন পথ, পুজোর মরশুমে বাড়ছে চাহিদা

বাজেট নিয়ে বিস্ফোরক চন্দ্রিমা! পদত্যাগের পর মমতা সরকারকে নিশানায় প্রাক্তন অর্থমন্ত্রী

04 Jul 2026
11:35 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করলেন প্রাক্তন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পদত্যাগের পর বিস্ফোরক মন্তব্য করে তিনি দাবি করেছেন, রাজ্যের বাজেট তৈরির ক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা ছিল না। অথচ, বাজেট পেশ করতেন তিনিই।

চন্দ্রিমার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছিলেন, “ট্রেড মিলে বাজেট তৈরি করি।” কিন্তু বাস্তবে তাঁর সঙ্গে কখনও বাজেট নিয়ে বিশদ আলোচনা করা হয়নি বলেই দাবি প্রাক্তন অর্থমন্ত্রীর। তাঁর কথায়, “খোদ অর্থমন্ত্রীই জানতেন না, বাজেটে কী আছে!”

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীদের দাবি, এর ফলে স্পষ্ট হয়ে গেল রাজ্যের প্রশাসনিক কাঠামো কতটা কেন্দ্রীভূত। অন্যদিকে, তৃণমূলের একাংশের মতে, পদত্যাগের পর রাজনৈতিক উদ্দেশ্যেই এমন মন্তব্য করছেন চন্দ্রিমা।

চন্দ্রিমা আরও বলেন, বাজেট বক্তৃতার প্রথম পাতায় বড় বড় করে তাঁর নাম লেখা থাকলেও, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁকে কার্যত অন্ধকারে রাখা হত। তাঁর এই বক্তব্যে প্রশাসনিক স্বচ্ছতা ও মন্ত্রিসভার কার্যপ্রণালী নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রাজনৈতিক মহলের মতে, এই বিস্ফোরক মন্তব্য আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরও বড় প্রভাব ফেলতে পারে।