Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ফলতা ও রামনগর তর্পণ ঘাটে পুণ্যার্থীদের পাশে বিধায়ক দেবাংশু পাণ্ডা, রাত জেগে সেবায় নিয়োজিত কর্মীদের ভূয়সী প্রশংসা   •   মহালয়ার ভোরে জেগে ওঠে বাঙালির হৃদয়: চণ্ডীপাঠ, শিউলির সুবাস আর মা দুর্গার আগমনে নতুন আশার আলো   •   ডারবান টেস্টে প্রোটিয়া পেসারদের দাপট! প্রথম দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা   •   নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা! ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে খেলতে পারবেন না দলের পেসার   •   নদিয়ার রানাঘাট-ধানতলা থেকে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে নানা ধরনের ফুল! ফুল চাষে স্বনির্ভরতার নতুন দিশা কৃষকদের   •   ধানের বদলে শোলা চাষে বাড়তি লাভ! মন্দিরবাজারের কৃষকদের আত্মনির্ভরতার নতুন পথ, পুজোর মরশুমে বাড়ছে চাহিদা

ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য! তৃণমূলের সব পদ ছাড়লেন, আরও চাপে পিসি-ভাইপো শিবির

04 Jul 2026
09:08 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কা। দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে তাঁকে তৃণমূলের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই পদ-সহ দলের সব দায়িত্ব ছেড়ে দেওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

সূত্রের খবর, দলীয় সিদ্ধান্ত ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন চন্দ্রিমা। ঘনিষ্ঠ মহলের দাবি, “অভিমান” থেকেই এই সিদ্ধান্ত। যদিও প্রকাশ্যে এখনও দলত্য়াগের কথা ঘোষণা করেননি তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই তৃণমূলের অন্দরে একের পর এক ভাঙনের ইঙ্গিত সামনে আসছে। বিভিন্ন নেতা-মন্ত্রীদের অসন্তোষ, সাংগঠনিক টানাপোড়েন এবং নতুন সমীকরণের জেরে চাপ বাড়ছে শাসকদলের অন্দরে। সেই আবহে চন্দ্রিমার ইস্তফা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিরোধীদের কটাক্ষ, “দল ক্রমশ ফাঁকা হচ্ছে, আরও একা হয়ে পড়ছেন পিসি-ভাইপো।” যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।