Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
গোসাবা থানায় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ, ওসি সনাতন কর্মকারের ভূমিকা নিয়ে ক্ষোভ; নিরপেক্ষ তদন্তের দাবি   •   উৎসবের আনন্দ ভাগ করে নিতে বয়স্ক মায়েদের হাতে উপহার, উদ্যোগ ফলতা বিধানসভার বিজেপি মোর্চার   •   ফলতায় ব্লক পাবলিক হেলথ ইউনিটের শুভ উদ্বোধন, স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোয় নতুন সংযোজন   •   প্রযুক্তিতে ভারতের চর্চা গোটা বিশ্বে হবে   •   কলকাতার ঘোড়ার গাড়ি নিয়ে বিশেষ বৈঠক, ঐতিহ্য ও প্রাণীকল্যাণে নতুন ভাবনা অগ্নিমিত্রা পালের   •   হুমায়ুন কবীরকে ঘিরে দুর্গাপুরে বিজেপির অভিনব প্রতিবাদ, প্রতীকী কবর ও ‘শ্রাদ্ধ’ ঘিরে চাঞ্চল্য

কাউন্সিলরদের গণইস্তফায় ভেঙে গেল নবদ্বীপ পুরবোর্ড

03 Jul 2026
06:37 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- নদিয়ার নবদ্বীপ পুরসভায় বড় রাজনৈতিক অস্থিরতা। ২৪ ওয়ার্ডের পুরবোর্ড কার্যত ভেঙে গেল কাউন্সিলরদের গণইস্তফার জেরে। শুক্রবার একসঙ্গে ইস্তফা দেন ১৯ জন তৃণমূল কাউন্সিলর, যার ফলে নবদ্বীপ পুরসভার বর্তমান বোর্ড অচল হয়ে পড়ে।

প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এই ঘটনাকে ঘিরে। উল্লেখ্য, কয়েকদিন আগেই গ্রেফতার হন নবদ্বীপ পুরসভার পুরপ্রধান। সেই ঘটনার পর থেকেই পুরবোর্ডের ভিতরে অস্থিরতা বাড়ছিল বলে রাজনৈতিক সূত্রে খবর।

পুরপ্রধানের গ্রেফতারির পর একের পর এক কাউন্সিলরের অসন্তোষ প্রকাশ্যে আসে। অবশেষে শুক্রবার ১৯ জন কাউন্সিলরের ইস্তফার মাধ্যমে পরিস্থিতি চরমে পৌঁছায়। এর ফলে পুরসভায় প্রশাসক বসার সম্ভাবনাও জোরালো হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বিরোধীদের দাবি, পুরবোর্ডের অভ্যন্তরে দীর্ঘদিন ধরেই দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল। অন্যদিকে তৃণমূলের একাংশের বক্তব্য, পরিস্থিতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে বিরোধীরা।

ঘটনাকে কেন্দ্র করে নবদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আগামী দিনে প্রশাসনের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।