Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ফলতা ও রামনগর তর্পণ ঘাটে পুণ্যার্থীদের পাশে বিধায়ক দেবাংশু পাণ্ডা, রাত জেগে সেবায় নিয়োজিত কর্মীদের ভূয়সী প্রশংসা   •   মহালয়ার ভোরে জেগে ওঠে বাঙালির হৃদয়: চণ্ডীপাঠ, শিউলির সুবাস আর মা দুর্গার আগমনে নতুন আশার আলো   •   ডারবান টেস্টে প্রোটিয়া পেসারদের দাপট! প্রথম দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা   •   নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা! ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে খেলতে পারবেন না দলের পেসার   •   নদিয়ার রানাঘাট-ধানতলা থেকে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে নানা ধরনের ফুল! ফুল চাষে স্বনির্ভরতার নতুন দিশা কৃষকদের   •   ধানের বদলে শোলা চাষে বাড়তি লাভ! মন্দিরবাজারের কৃষকদের আত্মনির্ভরতার নতুন পথ, পুজোর মরশুমে বাড়ছে চাহিদা

মেয়ের মৃত্যুর বিচার চেয়ে জনতার দরবারে বারাসতের পরিবার, শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ

04 Jul 2026
06:31 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- মেয়ের মৃত্যুর বিচার চেয়ে এবার জনতার দরবারে পৌঁছলেন বারাসতের এক দম্পতি। মৃতার পরিবারের অভিযোগ, পণের দাবিতে দীর্ঘদিন ধরে তাঁদের মেয়ের উপর অত্যাচার চালানো হত এবং শেষ পর্যন্ত তাঁকে খুন করা হয়েছে।

পরিবারের দাবি, অভিযুক্ত শ্বশুরবাড়ির এক সদস্য পার্কস্ট্রিট থানার সাব-ইন্সপেক্টর হওয়ায় পুলিশ প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয়নি। অভিযোগ, বারবার অভিযোগ জানানো হলেও তদন্তে গাফিলতি করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে বিচারের আশায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন মৃতার বাবা-মা। জনতার দরবারে গিয়ে তাঁরা পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারটির দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

ঘটনার তদন্ত ও প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।