Home বিনোদন বার্তা বিনোদন বার্তা ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম বিনোদন বার্তা
BREAKING NEWS
মহালয়া থেকেই পুজোর সূচনা, কলকাতায় একের পর এক উদ্বোধন: উৎসবের আবহে প্রশাসনের ভূমিকা ও বাংলার দুর্গোৎসবের নতুন তাৎপর্য   •   ৭০তম জেলা স্কুল সাঁতার নির্বাচন প্রতিযোগিতা ২০২৬, তরুণ সাঁতারুদের উদ্যম ও প্রতিভায় মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা   •   সুন্দরবন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬: যুব ও নারী শক্তির আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা, তারুণ্যের জয়গানে ফলতা বিধায়ক দেবাংশু পান্ডা   •   স্বাস্থ্য ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালন, বাস্তব অভিজ্ঞতার কথা শোনার উপর বিশেষ গুরুত্ব   •   কলকাতায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান, দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আহ্বানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাদে আহ্লাদে প্রযোজিত ‘দূরত্ব’-এর পোস্টার লঞ্চ, উপস্থিত দোলন রায় ও দীপঙ্কর দে

দিনহাটায় বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, উদয়ন গুহর বিরুদ্ধে তদন্তে ভূমি দফতর

03 Jul 2026
06:32 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- কোচবিহারের দিনহাটায় বেআইনি বহুতল নির্মাণকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে নর্দমা ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর।

স্থানীয় সূত্রে দাবি, পুরপ্রধান থাকাকালীন সময়েই ওই বহুতল নির্মাণে একাধিক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটে। অভিযোগ, জলনিকাশি ব্যবস্থার গুরুত্বপূর্ণ নর্দমা ভরাট করেই বহুতল তৈরি করা হয়েছে, যার ফলে এলাকায় জল জমার সমস্যাও বেড়েছে।

শুক্রবার অভিযুক্ত বহুতলে পৌঁছন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। বহুতলের জমির পরিমাপ, নকশা এবং নির্মাণ সংক্রান্ত নথি খতিয়ে দেখা হয়। সরকারি আধিকারিকদের উপস্থিতিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

বিরোধীদের অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ম ভেঙে নির্মাণ করা হয়েছে বহুতলটি। যদিও উদয়ন গুহ বা তাঁর ঘনিষ্ঠ মহল এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

ঘটনাকে কেন্দ্র করে দিনহাটার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। তদন্তের রিপোর্ট সামনে এলে পুরো বিষয়টি নিয়ে আরও বড় রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।