Home বিনোদন বার্তা বিনোদন বার্তা ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম বিনোদন বার্তা
BREAKING NEWS
মহালয়া থেকেই পুজোর সূচনা, কলকাতায় একের পর এক উদ্বোধন: উৎসবের আবহে প্রশাসনের ভূমিকা ও বাংলার দুর্গোৎসবের নতুন তাৎপর্য   •   ৭০তম জেলা স্কুল সাঁতার নির্বাচন প্রতিযোগিতা ২০২৬, তরুণ সাঁতারুদের উদ্যম ও প্রতিভায় মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা   •   সুন্দরবন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬: যুব ও নারী শক্তির আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা, তারুণ্যের জয়গানে ফলতা বিধায়ক দেবাংশু পান্ডা   •   স্বাস্থ্য ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালন, বাস্তব অভিজ্ঞতার কথা শোনার উপর বিশেষ গুরুত্ব   •   কলকাতায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান, দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আহ্বানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাদে আহ্লাদে প্রযোজিত ‘দূরত্ব’-এর পোস্টার লঞ্চ, উপস্থিত দোলন রায় ও দীপঙ্কর দে

বিধানসভায় ওম বিড়লার ‘স্পেশাল ক্লাস’, প্রথম বেঞ্চে হেভিওয়েট মন্ত্রীরা

04 Jul 2026
06:01 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- রাজ্য বিধানসভায় এবার এক অন্য ছবি। লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতিতে আয়োজিত বিশেষ অধিবেশন কার্যত ‘স্পেশাল ক্লাস’-এর রূপ নিল। আর সেই ক্লাসে প্রথম বেঞ্চে বসে মন দিয়ে ‘পাঠ’ নিতে দেখা গেল রাজ্যের একাধিক হেভিওয়েট মন্ত্রীকে।

বিধানসভায় সাংসদ ও বিধায়কদের সংসদীয় আচরণ, বিধানিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ওম বিড়লা। তাঁর বক্তব্য ঘিরে উপস্থিত সদস্যদের মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়।

বিশেষ করে প্রথম সারিতে বসে রাজ্যের একাধিক মন্ত্রীকে নোট নিতে ও মনোযোগ দিয়ে বক্তব্য শুনতে দেখা যায়। সেই দৃশ্য ঘিরেই রাজনৈতিক মহল ও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই মজার ছলে এই অধিবেশনকে ‘স্পেশাল ক্লাস’ বলেও কটাক্ষ করেছেন।

ওম বিড়লা তাঁর বক্তব্যে গণতান্ত্রিক মূল্যবোধ, বিধানসভা ও সংসদের মর্যাদা বজায় রাখা এবং জনস্বার্থে গঠনমূলক আলোচনার ওপর জোর দেন। পাশাপাশি নতুন প্রজন্মের জনপ্রতিনিধিদের দায়িত্ব ও আচরণ নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি।

এই বিশেষ অধিবেশনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।