Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?   •   ফলতা SEZ-কে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের শিল্পায়নের নতুন পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসংস্থানের স্বপ্ন তুলে ধরলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা   •   আবাস যোজনার বাড়ির টাকা পেতে ২০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ! প্রতিবাদ করায় রাজমিস্ত্রিকে মারধর, কুয়োয় ফেলে খুনের হুমকি, বিষ্ণুপুর থানায় অভিযোগ   •   সৌন্দর্য ও গ্ল্যামারের মেলবন্ধনে নজর কাড়লেন আয়েশা খান, তাঁর আকর্ষণীয় উপস্থিতিতে মুগ্ধ অনুরাগীরা   •   হুগলির পুরশুড়ায় ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পের শুভ সূচনা, অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী   •   ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’-এ সেরা পরিচালকের পুরস্কার পেলেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর পরিচালক

হনুমান অংশ’ সিনেমার প্রশংসায় দিলীপ ঘোষ, প্রায় ৩০ জনকে সঙ্গে নিয়ে শিলিগুড়িতে দেখলেন ছবি

21 Sep 2026
11:17 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবা-র জীবন ও তাঁর আধ্যাত্মিক যাত্রাকে কেন্দ্র করে নির্মিত ‘হনুমান অংশ’ সিনেমার প্রশংসা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, ছবিটিতে প্রচলিত অর্থে কোনও নায়ক বা সুপারহিরো নেই। সত্য ঘটনা ও আধ্যাত্মিকতার ভিত্তিতে নির্মিত এই সিনেমার উপস্থাপন তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।

দিলীপ ঘোষ জানান, গতকাল প্রায় ৩০ জনকে সঙ্গে নিয়ে শিলিগুড়িতে গিয়ে ‘হনুমান অংশ’ সিনেমাটি দেখেছেন তিনি। তাঁর কথায়, ছবিতে ঈশ্বরের সন্ধানে গুরুর আত্মত্যাগ এবং মানুষের সেবাকে পরম ধর্ম হিসেবে তুলে ধরা হয়েছে। আধ্যাত্মিক জীবনের এই বার্তাই সিনেমাটিকে বিশেষ মাত্রা দিয়েছে বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে এর আগে ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমা প্রসঙ্গেও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি নিয়ে সমস্যা তৈরি হওয়ার সময় তিনি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বালেশ্বরে গিয়ে ছবিটি দেখেছিলেন।

এবারও একইভাবে ‘হনুমান অংশ’ দেখতে শিলিগুড়িতে যাওয়ার কথা জানিয়ে দিলীপ ঘোষ বলেন, সিনেমাটির কাহিনি ও পরিবেশনা দর্শকদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হতে পারে। আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবা-র জীবন, তাঁর সাধনা, আত্মত্যাগ এবং সেবার আদর্শকে কেন্দ্র করে ছবিটি নির্মিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে দিলীপ ঘোষ সাধারণ মানুষকে ছবিটি দেখার আহ্বান জানান। তাঁর মতে, আধ্যাত্মিকতা, গুরু-শিষ্য সম্পর্ক এবং মানবসেবার মতো বিষয়কে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা দর্শকদের ভাবনার খোরাক জোগাতে পারে।