Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ফলতা ও রামনগর তর্পণ ঘাটে পুণ্যার্থীদের পাশে বিধায়ক দেবাংশু পাণ্ডা, রাত জেগে সেবায় নিয়োজিত কর্মীদের ভূয়সী প্রশংসা   •   মহালয়ার ভোরে জেগে ওঠে বাঙালির হৃদয়: চণ্ডীপাঠ, শিউলির সুবাস আর মা দুর্গার আগমনে নতুন আশার আলো   •   ডারবান টেস্টে প্রোটিয়া পেসারদের দাপট! প্রথম দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা   •   নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা! ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে খেলতে পারবেন না দলের পেসার   •   নদিয়ার রানাঘাট-ধানতলা থেকে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে নানা ধরনের ফুল! ফুল চাষে স্বনির্ভরতার নতুন দিশা কৃষকদের   •   ধানের বদলে শোলা চাষে বাড়তি লাভ! মন্দিরবাজারের কৃষকদের আত্মনির্ভরতার নতুন পথ, পুজোর মরশুমে বাড়ছে চাহিদা

পাথরপ্রতিমায় দুর্নীতির অভিযোগে তৃণমূল অঞ্চল সভাপতিকে গণধোলাই, চাঞ্চল্য এলাকায়

02 Jul 2026
07:11 AM

 

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। অভিযোগ, তৃণমূল বিধায়ক সমীর জানার ঘনিষ্ঠ তথা তৃণমূলের অঞ্চল সভাপতি সুশান্ত দাসকে বেদম মারধর করেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুশান্ত দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কাটমানি নেওয়া, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ এবং সাধারণ মানুষের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠছিল। এদিন সেই অভিযোগকে কেন্দ্র করেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন বলে দাবি।

ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছয় পুলিশ। যদিও এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের দাবি, দুর্নীতি ও কাটমানির বিরুদ্ধে সাধারণ মানুষই এবার রাস্তায় নেমেছেন।

অন্যদিকে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে পাথরপ্রতিমার রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে।

স্থানীয়দের দাবি, সরকারি প্রকল্পের অর্থ কোথায় গেল এবং কাটমানির অভিযোগ কতটা সত্য, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হোক।