Home বিনোদন বার্তা বিনোদন বার্তা ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম বিনোদন বার্তা
BREAKING NEWS
মহালয়া থেকেই পুজোর সূচনা, কলকাতায় একের পর এক উদ্বোধন: উৎসবের আবহে প্রশাসনের ভূমিকা ও বাংলার দুর্গোৎসবের নতুন তাৎপর্য   •   ৭০তম জেলা স্কুল সাঁতার নির্বাচন প্রতিযোগিতা ২০২৬, তরুণ সাঁতারুদের উদ্যম ও প্রতিভায় মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা   •   সুন্দরবন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬: যুব ও নারী শক্তির আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা, তারুণ্যের জয়গানে ফলতা বিধায়ক দেবাংশু পান্ডা   •   স্বাস্থ্য ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালন, বাস্তব অভিজ্ঞতার কথা শোনার উপর বিশেষ গুরুত্ব   •   কলকাতায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান, দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আহ্বানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাদে আহ্লাদে প্রযোজিত ‘দূরত্ব’-এর পোস্টার লঞ্চ, উপস্থিত দোলন রায় ও দীপঙ্কর দে

লছিপুর ব্রহ্মচারী স্থানে হুল দিবস উদযাপন, আদিবাসী স্কুল গড়ার ঘোষণা মন্ত্রীর

02 Jul 2026
04:02 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- হুল দিবস উপলক্ষে কুলটি বিধানসভার নিয়ামতপুরের লছিপুর ব্রহ্মচারী স্থানে দু’দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে নাচ, গান, আবৃত্তি, ছোট যাত্রাপালা সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল রাতে অনুষ্ঠিত সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী Dr. Ajay Kumar Poddar। এছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মিহির কুমার দে, স্থানীয় বিজেপি নেতা ঝন্টু সেন, সত্যজিৎ দাস, সঞ্জয় দাস, সিদ্ধেশ্বর রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে এলাকার আদিবাসী সম্প্রদায়ের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় মন্ত্রীর হাত দিয়ে। এদিন মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার ঘোষণা করেন, এলাকায় আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি স্কুল গড়ে তোলা হবে। এই ঘোষণার পর স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়।

হুল দিবসের এই আয়োজন আদিবাসী সমাজের সংস্কৃতি, শিক্ষা ও ঐক্যের বার্তাকে আরও শক্তিশালী করেছে বলে মত স্থানীয়দের।