Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
বৃদ্ধ-বৃদ্ধা, বিশেষভাবে সক্ষম ও স্বামীহীনাদের ভাতা বৃদ্ধি, নবান্নে বড় ঘোষণা   •   দেশ সবার আগে’, সংকল্পপত্রের ৪৩ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন: অগ্নিমিত্রা পাল   •   দাসপুরে বিজেপির উদ্যোগে বস্ত্র ও ত্রিপল বিতরণ, উপস্থিত ভারতী ঘোষ   •   ভারতে মাংস উৎপাদনে শীর্ষে বাংলা, ডিম উৎপাদনে চতুর্থ   •   থ্যালাসেমিয়া নির্মূলে বিয়ের আগে রক্ত পরীক্ষা ও রেজিস্ট্রেশনের দাবি শর্বরী মুখার্জির   •   পল্লিশ্রী কলোনিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির, উপস্থিত ডা. শরদ্বত মুখোপাধ্যায়

দেশ সবার আগে’, সংকল্পপত্রের ৪৩ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন: অগ্নিমিত্রা পাল

07 Sep 2026
10:15 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক:  “আমরা জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী সরকার। আমাদের কাছে সবার আগে দেশ, তারপর আমরা ব্যক্তি”—এমনই মন্তব্য করলেন অগ্নিমিত্রা পাল। দীর্ঘদিনের লড়াইয়ের পর নতুন সরকার গঠনের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হয়েছে বলেও দাবি করেন তিনি।

অগ্নিমিত্রা পাল বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার নতুন সংকল্প ও নতুন লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। মানুষের স্বার্থ এবং রাজ্যের উন্নয়নকে সামনে রেখে সরকার এগিয়ে চলেছে বলেও দাবি তাঁর।

তাঁর বক্তব্য অনুযায়ী, সরকারের সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতিগুলির প্রায় ৪৩ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে শুধু সংকল্পপত্রের প্রতিশ্রুতি পূরণেই সরকার থেমে থাকবে না বলেও জানান তিনি।

অগ্নিমিত্রা পাল আরও বলেন, মানুষের প্রয়োজন ও রাজ্যের উন্নয়নের কথা মাথায় রেখে সংকল্পপত্রের বাইরে গিয়েও প্রয়োজনীয় একাধিক কাজ করা হবে। নতুন সরকারের লক্ষ্য মানুষের স্বার্থে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

নতুন সরকারের নেতৃত্বে রাজ্যে পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও বক্তব্যে জোর দেন অগ্নিমিত্রা পাল।

news home ads