নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ নম্বর ব্লকের বেলডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত হল বস্ত্র ও ত্রিপল বিতরণ কর্মসূচি। ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষের হাতে বস্ত্র ও ত্রিপল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, দাসপুর বিধানসভার বিধায়ক তপন কুমার দত্ত, ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক প্রশান্ত বেরা। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার মণ্ডল সভাপতি-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
স্থানীয় মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের প্রয়োজনের সময় সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।
বস্ত্র ও ত্রিপল বিতরণের পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি নেতারা। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগের কথাও তাঁরা শোনেন বলে জানা যায়।