নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক চর্চার মধ্যেই তীব্র আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিকভাবে ‘হাইপ’ তৈরি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ খরগোশ থেকে বাঘ বানানোর চেষ্টা করলে করবে।” তাঁর আরও দাবি, অভিষেক একসময় ‘গর্তে ঢুকে গিয়েছিলেন’ এবং তাঁকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে।
অভিষেককে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ প্রসঙ্গে অধীর বলেন, তাঁকে পরিকল্পিতভাবে ‘হাইপ’ দেওয়া হচ্ছে। তাঁর কটাক্ষ, “বিড়ালকে বাঘ বানানোর নাম হচ্ছে খোকাবাবুর বাড়িতে হামলা।”
অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে ফের সামনে আনার চেষ্টা চলছে। তাঁর দাবি, পরিকল্পিতভাবে তাঁকে ‘অক্সিজেন’ দেওয়া হচ্ছে এবং এভাবেই রাজনৈতিক রসদ সরবরাহ করা হচ্ছে।
অধীরের এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। তৃণমূলের পক্ষ থেকে এই বক্তব্যের কী প্রতিক্রিয়া আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।