Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
সামশেরগঞ্জ-ফারাক্কার ভাঙনে বিপদের আশঙ্কা, সরকারকে দ্রুত তৎপর হওয়ার বার্তা অধীরের   •   অভিষেককে খরগোশ থেকে বাঘ বানানোর চেষ্টা চলছে’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী   •   বারুইপুরে মা ও ছেলের নিখোঁজ ঘিরে চাঞ্চল্য, সন্দেহে টোটোচালককে আটক করে পুলিশ   •   বৃষ্টিতে একাধিক জেলা জলমগ্ন, পরিস্থিতি নিয়ন্ত্রণে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   নফরগঞ্জ বিরিঞ্চি বাড়ি সর্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজো, শুরু শারদোৎসবের প্রস্তুতি   •   আসানসোলে কোর্ট রোড দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো, শুরু ৮০তম বর্ষের শারদোৎসব

বারুইপুরে মা ও ছেলের নিখোঁজ ঘিরে চাঞ্চল্য, সন্দেহে টোটোচালককে আটক করে পুলিশ

04 Sep 2026
10:13 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: মা ও ছেলের নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরের ৫ নম্বর ওয়ার্ডের কালিকানন এলাকায়। অভিযোগ, গত বুধবার দুপুর থেকে নিখোঁজ ৬ বছরের শিশু বিজয় সী এবং তাঁর মা খুকুমনি সরদার। ঘটনার পর থেকেই তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পরিবার ও পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ছেলেকে স্কুলে দিয়ে আসতে গিয়েছিলেন খুকুমনি সরদার। এরপর তাঁর ছেলে আর বাড়ি ফেরেনি বলে পরিবারের দাবি। পরে খুকুমনি বাড়িতে ফিরে আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে বেরিয়ে যান। তারপর থেকে তিনিও আর বাড়ি ফেরেননি।

ঘটনায় শুক্রবার এলাকাবাসীর সন্দেহের ভিত্তিতে এক টোটোচালককে আটক করে রাখা হয়। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁর নাম সমীর চৌধুরী বলে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সমীর চৌধুরীর স্ত্রী সুমিতা সরদারের সঙ্গে নিখোঁজ গৃহবধূ খুকুমনি সরদারের পরিচয় ছিল এবং তাঁদের মধ্যে নিয়মিত যাতায়াতও ছিল। স্থানীয়দের একাংশের অভিযোগ, সুমিতার উস্কানি ও যোগসাজশেই মা ও ছেলে নিখোঁজ হয়ে থাকতে পারেন। তবে এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত নয়।

নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি মা ও ছেলের সন্ধানে তদন্ত শুরু করেছে।

মা ও ছেলের দ্রুত সন্ধান এবং ঘটনার প্রকৃত কারণ সামনে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

news home ads