Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
অভিষেককে খরগোশ থেকে বাঘ বানানোর চেষ্টা চলছে’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী   •   বারুইপুরে মা ও ছেলের নিখোঁজ ঘিরে চাঞ্চল্য, সন্দেহে টোটোচালককে আটক করে পুলিশ   •   বৃষ্টিতে একাধিক জেলা জলমগ্ন, পরিস্থিতি নিয়ন্ত্রণে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   নফরগঞ্জ বিরিঞ্চি বাড়ি সর্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজো, শুরু শারদোৎসবের প্রস্তুতি   •   আসানসোলে কোর্ট রোড দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো, শুরু ৮০তম বর্ষের শারদোৎসব   •   নিউটাউনে ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’-এর ভূমিপুজো ও শিলান্যাস, উপস্থিত মুখ্যমন্ত্রী

নফরগঞ্জ বিরিঞ্চি বাড়ি সর্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজো, শুরু শারদোৎসবের প্রস্তুতি

04 Sep 2026
09:10 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগমনী বার্তা নিয়ে শুরু হয়ে গেল প্রস্তুতি। বাসন্তী বিধানসভার নফরগঞ্জ বিরিঞ্চি বাড়ি সর্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল খুঁটি পুজো। খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এবারের শারদোৎসবের প্রস্তুতির সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন্তী বিধানসভার কনভেনর প্রদীপ সরদার, বর্ষীয়ান বিজেপি নেতা গণেশ গিরি, বিজেপি নেতা নন্দ গিরি, জেলা যুব মোর্চা বাসন্তী ৪ নম্বরের সভাপতি অনির্বাণ কর, জেলা ওবিসি মোর্চার সহ-সভাপতি পরিমল ভুঁইয়া এবং শক্তিকেন্দ্র প্রমুখ শ্রীদাম মাইতি

খুঁটি পুজোকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও পুজো উদ্যোক্তাদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। ধর্মীয় রীতি মেনে খুঁটি পুজোর পরই পুজোর মণ্ডপ নির্মাণ-সহ অন্যান্য প্রস্তুতিপর্ব শুরু হবে বলে জানা গিয়েছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা পুজো কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান। ঐতিহ্য ও উৎসবের আবহে নফরগঞ্জ বিরিঞ্চি বাড়ি এলাকায় শুরু হল দুর্গাপুজোর কাউন্টডাউন।

news home ads