Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
অভিষেককে খরগোশ থেকে বাঘ বানানোর চেষ্টা চলছে’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী   •   বারুইপুরে মা ও ছেলের নিখোঁজ ঘিরে চাঞ্চল্য, সন্দেহে টোটোচালককে আটক করে পুলিশ   •   বৃষ্টিতে একাধিক জেলা জলমগ্ন, পরিস্থিতি নিয়ন্ত্রণে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   নফরগঞ্জ বিরিঞ্চি বাড়ি সর্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজো, শুরু শারদোৎসবের প্রস্তুতি   •   আসানসোলে কোর্ট রোড দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো, শুরু ৮০তম বর্ষের শারদোৎসব   •   নিউটাউনে ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’-এর ভূমিপুজো ও শিলান্যাস, উপস্থিত মুখ্যমন্ত্রী

আসানসোলে কোর্ট রোড দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো, শুরু ৮০তম বর্ষের শারদোৎসব

04 Sep 2026
08:57 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : শরতের আগমনী বার্তা। খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল আসানসোলের ঐতিহ্যবাহী কোর্ট রোড দুর্গাপুজো কমিটি। এবছর ৮০তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। তাই খুঁটি পুজোর অনুষ্ঠান ঘিরে উদ্যোক্তা ও পুজোপ্রেমীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

রীতি মেনে খুঁটি পুজোর মাধ্যমে এবারের শারদোৎসবের প্রস্তুতির শুভ সূচনা করা হয়। ৮০ বছরের দীর্ঘ ঐতিহ্যকে সামনে রেখে এবছর পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক পরিকল্পনা রয়েছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তার আগেই খুঁটি পুজোর মধ্য দিয়ে আসানসোলের কোর্ট রোডে শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসবের কাউন্টডাউন।

news home ads