Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
বিয়ের আগে বিশেষ আয়োজন! প্রথমবার হবু বরের সঙ্গে যুগলে আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী শ্রুতি, বিয়ের প্রস্তুতি ঘিরে অনুরাগীদের মধ্যে বাড়ছে কৌতূহল   •   পার্ক সার্কাস ও এন্টালির ৬৫ ও ৫৯ নম্বর ওয়ার্ডে জল জমা ও নিকাশি সমস্যা পরিদর্শনে অগ্নিমিত্রা পল, সরকারি ড্রেন দখল ও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ   •   বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, পরিবারকে নিয়ে নরেন্দ্র মোদীর স্নেহ ও আন্তরিকতায় আপ্লুত ক্রিকেট তারকা   •   SUDA-র প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, নগর পরিকাঠামো ও নাগরিক পরিষেবার উন্নয়নে একাধিক বিষয়ে আলোচনা   •   ৬৮ পল্লী সর্বজনীন কালীপুজোর শুভ উদ্বোধনে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ   •   কালীপুজোয় বৃষ্টির ভ্রুকুটি নেই, পরিষ্কার আকাশেই উৎসবের আনন্দে মাতবে বাংলা! ভোরে নামতে পারে তাপমাত্রা ১৮ ডিগ্রিতে

বিশ্ব নারকেল দিবসে নারকেল চাষ নিয়ে বিশেষ সচেতনতা কর্মসূচি, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা

03 Sep 2026
05:22 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: বিশ্ব নারকেল দিবস উপলক্ষে কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড, কলকাতা সেন্টারের উদ্যোগে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় একটি বিশেষ অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও নারকেল চাষের সঙ্গে যুক্ত অভিজ্ঞ ব্যক্তিরা, বিশেষজ্ঞ এবং কৃষকরা।

অনুষ্ঠানে নারকেল চাষের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমানে রাজ্য তথা দেশের নারকেল চাষের পরিস্থিতি, উৎপাদন বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে চাষ এবং নারকেল গাছের পরিচর্যার বিভিন্ন বিষয় তুলে ধরেন বিশেষজ্ঞরা।

পাশাপাশি কৃষকদের জন্য নারকেল চাষে কী কী বিষয়ের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন, কীভাবে উন্নত পদ্ধতিতে চাষ করে উৎপাদন বাড়ানো সম্ভব এবং সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কী ধরনের ভর্তুকি ও সুযোগ-সুবিধা পাওয়া যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়।

কৃষকদের আরও উৎসাহিত করা এবং নারকেল চাষকে লাভজনক ও টেকসই কৃষিকাজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন উদ্যোক্তারা।

অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নারকেল চাষ সংক্রান্ত নানা সমস্যার সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা করা হয়।