Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ফলতা ও রামনগর তর্পণ ঘাটে পুণ্যার্থীদের পাশে বিধায়ক দেবাংশু পাণ্ডা, রাত জেগে সেবায় নিয়োজিত কর্মীদের ভূয়সী প্রশংসা   •   মহালয়ার ভোরে জেগে ওঠে বাঙালির হৃদয়: চণ্ডীপাঠ, শিউলির সুবাস আর মা দুর্গার আগমনে নতুন আশার আলো   •   ডারবান টেস্টে প্রোটিয়া পেসারদের দাপট! প্রথম দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা   •   নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা! ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে খেলতে পারবেন না দলের পেসার   •   নদিয়ার রানাঘাট-ধানতলা থেকে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে নানা ধরনের ফুল! ফুল চাষে স্বনির্ভরতার নতুন দিশা কৃষকদের   •   ধানের বদলে শোলা চাষে বাড়তি লাভ! মন্দিরবাজারের কৃষকদের আত্মনির্ভরতার নতুন পথ, পুজোর মরশুমে বাড়ছে চাহিদা

কাটমানি ফেরত ও তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে হাড়োয়ায় আদিবাসীদের বিক্ষোভ

29 Jun 2026
05:44 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- উত্তর ২৪ পরগনার হাড়োয়ার ভিগেরআটি এলাকায় কাটমানি ফেরত এবং তৃণমূলের এক বুথ সভাপতির গ্রেফতারের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। হাতে তির-ধনুক ও ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতি সিরাজ মোল্লার বিরুদ্ধে প্রায় ৪০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিভিন্ন সরকারি প্রকল্প ও কাজের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা হয়েছে। সেই টাকাই ফেরতের দাবিতে সরব হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

বিক্ষোভকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে। অভিযুক্ত সিরাজ মোল্লাকে দ্রুত গ্রেফতারের দাবিও তোলেন তারা।

অন্যদিকে শাসকদলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকায়।