Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
নারীত্ব ও মানবতার উদযাপন—The Global Crown 2026, আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের নতুন মঞ্চ   •   অঙ্কিতা ভট্টাচার্যের কণ্ঠে ‘সবার মাঝে এলো মা’, নতুন দুর্গাপুজোর গানে নজর কাড়ছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য   •   পূর্বাভাস মিলিয়ে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, পুজোর আনন্দে আবহাওয়ার নজরদারি   •   স্তনের নিচে র‍্যাশ (ইন্টারট্রিগো) হওয়ার অর্থ কী? কেন হয়, কী কী লক্ষণ দেখা যায় এবং কীভাবে যত্ন নেবেন   •   কাঠবাদামের চেয়েও বেশি ম্যাগনেসিয়াম রয়েছে যে ৫টি খাবারে, প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই পুষ্টিকর খাবারগুলি   •   কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়ালেন অগ্নিমিত্রা পল

নন্দীগ্রামের রেয়াপাড়ায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের একাধিক প্রকল্পের শুভ সূচনা

31 Aug 2026
09:12 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক:  নন্দীগ্রাম-২ ব্লকের রেয়াপাড়ায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। সোমবারের এই প্রশাসনিক কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।

সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, রেয়াপাড়ার অনুষ্ঠান থেকে নন্দীগ্রাম-১ ও নন্দীগ্রাম-২ ব্লকের বিভিন্ন পরিকাঠামো ও জনপরিষেবা প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং পরিষেবা প্রদানের কর্মসূচি রয়েছে। প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের উন্নয়ন ও পরিষেবা প্রকল্প নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে একাধিক রাস্তা নির্মাণ ও সংস্কারের পাশাপাশি গ্রামীণ আবাসন, স্বনির্ভর গোষ্ঠী এবং কর্মসংস্থানমূলক প্রকল্পের কাজও এই কর্মসূচির অন্যতম অংশ। আজকের অনুষ্ঠানে মোট ৩২টি নতুন রাস্তা নির্মাণ ও সংস্কার প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা জানানো হয়েছে।

এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর আওতায় নন্দীগ্রাম-১ ও ২ ব্লকের ১১,২৩৪টি পরিবারকে নতুন পাকাবাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইতিমধ্যে অনুমোদিত পরিবারগুলির দ্বিতীয় কিস্তির অর্থ প্রদানের ব্যবস্থাও করা হয়েছে।

অনুষ্ঠান থেকে গ্রামীণ কর্মসংস্থান, স্বনির্ভর গোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি হরিপুরে নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন এবং নন্দীগ্রাম ও বিরুলিয়া থেকে কলকাতাগামী বাস পরিষেবা চালুর মতো জনপরিষেবা সংক্রান্ত উদ্যোগও রয়েছে।

প্রশাসনিক মহলের বক্তব্য, নন্দীগ্রামের গ্রামীণ পরিকাঠামোকে আরও শক্তিশালী করা এবং সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।