Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
নারীত্ব ও মানবতার উদযাপন—The Global Crown 2026, আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের নতুন মঞ্চ   •   অঙ্কিতা ভট্টাচার্যের কণ্ঠে ‘সবার মাঝে এলো মা’, নতুন দুর্গাপুজোর গানে নজর কাড়ছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য   •   পূর্বাভাস মিলিয়ে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, পুজোর আনন্দে আবহাওয়ার নজরদারি   •   স্তনের নিচে র‍্যাশ (ইন্টারট্রিগো) হওয়ার অর্থ কী? কেন হয়, কী কী লক্ষণ দেখা যায় এবং কীভাবে যত্ন নেবেন   •   কাঠবাদামের চেয়েও বেশি ম্যাগনেসিয়াম রয়েছে যে ৫টি খাবারে, প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই পুষ্টিকর খাবারগুলি   •   কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়ালেন অগ্নিমিত্রা পল

শিলিগুড়িতে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান-২০২৬’, উপস্থিত অমিতাভ চক্রবর্তী

31 Aug 2026
05:19 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান-২০২৬’ উপলক্ষে শিলিগুড়ি সাংগঠনিক জেলায় আয়োজিত হল বিজেপি কার্যকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) শ্রী অমিতাভ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক, জেলা নেতৃত্ব এবং দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা।

দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল স্তরে কার্যকর্তাদের ভূমিকা আরও সুসংগঠিত করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। প্রশিক্ষণ শিবিরে দলের আদর্শ, সাংগঠনিক কাঠামো, শৃঙ্খলা এবং জনসংযোগ-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অমিতাভ চক্রবর্তী কার্যকর্তাদের সংগঠনের প্রতি আরও দায়বদ্ধ ও সক্রিয় হওয়ার আহ্বান জানান বলে দলীয় সূত্রে দাবি। মানুষের কাছে পৌঁছে দলের সাংগঠনিক বার্তা তুলে ধরার পাশাপাশি বুথ স্তরে সংগঠনকে আরও মজবুত করার উপর গুরুত্ব দেওয়া হয়।

শিলিগুড়ি সাংগঠনিক জেলার এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিজেপি বিধায়ক, জেলা নেতৃত্ব এবং কর্মীবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশিক্ষণকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, কার্যকর্তাদের রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান-২০২৬’-এর মাধ্যমে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কর্মসূচি চালানো হবে।