Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
নতুন রূপে সেজে উঠল আসানসোলের চার পার্ক, উদ্বোধন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল   •   সল্টলেকে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, উপস্থিত কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব   •   BIMSTEC সম্মেলন ২০২৬ উপলক্ষে নয়াদিল্লিতে গালা ডিনারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ   •   উৎসবের আমেজে মাতোয়ারা মদন মিত্র! ঢাকির সঙ্গে তালে তাল মিলিয়ে ঢোল বাজিয়ে মাতালেন পরিবেশ   •   ব্যর্থ লেখকের নতুন উপন্যাসের প্রেরণা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিরিয়াল কিলার! KLIKK-এ আসছে সানি রায়ের ‘অমানুষ’   •   বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-এর গ্র্যান্ড মিউজিক অ্যালবাম লঞ্চ, সঙ্গীত পরিবেশনায় জমজমাট অনুষ্ঠান

গলব্লাডারে স্টোনের অস্ত্রোপচারের বদলে অ্যাপেন্ডিক্স অপারেশনের অভিযোগ, সরব কুণাল ঘোষ

30 Aug 2026
12:02 PM

 

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক: গলব্লাডারে স্টোনের অস্ত্রোপচারের পরিবর্তে ভুল করে অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন বেলেঘাটা কেন্দ্রের বিধায়ক কুণাল ঘোষ।

অভিযোগ, গলব্লাডারে স্টোনের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক সাধারণ পরিবারের সদস্য। পরিবারের দাবি, নির্দিষ্ট সমস্যার চিকিৎসার পরিবর্তে অস্ত্রোপচারের সময় অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর চিকিৎসা পরিষেবার মান এবং অস্ত্রোপচারে গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কুণাল ঘোষের দাবি, সংশ্লিষ্ট পরিবারটি আর্থিকভাবে অত্যন্ত দুর্বল। পরিবারের সদস্যরা ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত এবং বেলেঘাটায় তাঁদের বাড়ি রয়েছে। এই পরিস্থিতিতে অস্ত্রোপচারের ঘটনায় যদি পরিবারটি আর্থিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে তাঁদের পাশে সরকারের দাঁড়ানো উচিত বলে দাবি করেছেন তিনি।

কুণাল ঘোষ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি প্রাণ তহবিল থেকে হলেও পরিবারটির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দাবি জানান তিনি।

ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগের তদন্ত এবং দায় নির্ধারণের দাবি উঠেছে। সংশ্লিষ্ট হাসপাতাল ও চিকিৎসকদের বক্তব্য এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রশাসনিক ও চিকিৎসা মহলের তদন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।