Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
নতুন রূপে সেজে উঠল আসানসোলের চার পার্ক, উদ্বোধন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল   •   সল্টলেকে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, উপস্থিত কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব   •   BIMSTEC সম্মেলন ২০২৬ উপলক্ষে নয়াদিল্লিতে গালা ডিনারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ   •   উৎসবের আমেজে মাতোয়ারা মদন মিত্র! ঢাকির সঙ্গে তালে তাল মিলিয়ে ঢোল বাজিয়ে মাতালেন পরিবেশ   •   ব্যর্থ লেখকের নতুন উপন্যাসের প্রেরণা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিরিয়াল কিলার! KLIKK-এ আসছে সানি রায়ের ‘অমানুষ’   •   বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-এর গ্র্যান্ড মিউজিক অ্যালবাম লঞ্চ, সঙ্গীত পরিবেশনায় জমজমাট অনুষ্ঠান

কুলটির নিয়ামতপুরে ‘আওয়াজ’-এর দ্বিতীয় সম্মেলন, ভাষাগত সংখ্যালঘুদের দাবিতে আন্দোলনের রূপরেখা

30 Aug 2026
08:56 AM

 

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক:  ভাষাগত সংখ্যালঘুদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনরত সংগঠন ‘আওয়াজ’-এর দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার কুলটির নিয়ামতপুরে। নিয়ামতপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার একটি বেসরকারি প্রেক্ষাগৃহে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যজুড়ে ভাষাগত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো এবং তাঁদের বিভিন্ন সামাজিক ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা তৈরি করাই সংগঠনের অন্যতম প্রধান উদ্দেশ্য। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়, SIR প্রক্রিয়ায় কোনও যোগ্য ব্যক্তির নাম যাতে বাদ না পড়ে, এবং সামাজিক অধিকার-সহ একাধিক দাবিকে সামনে রেখে রাজ্যজুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে ‘আওয়াজ’।

এদিনের সম্মেলনে সংগঠনের আগামী দিনের কর্মসূচি ও আন্দোলনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি কুলটি টাউন কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা করা হয়।

সম্মেলন ঘিরে সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। এদিনই কুলটি টাউন কমিটির নতুন কমিটি ঘোষণা করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

আগামী দিনে ভাষাগত সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা ও দাবিকে সামনে রেখে সংগঠনের কর্মসূচি আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে বলে ‘আওয়াজ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে।