Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
নতুন রূপে সেজে উঠল আসানসোলের চার পার্ক, উদ্বোধন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল   •   সল্টলেকে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, উপস্থিত কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব   •   BIMSTEC সম্মেলন ২০২৬ উপলক্ষে নয়াদিল্লিতে গালা ডিনারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ   •   উৎসবের আমেজে মাতোয়ারা মদন মিত্র! ঢাকির সঙ্গে তালে তাল মিলিয়ে ঢোল বাজিয়ে মাতালেন পরিবেশ   •   ব্যর্থ লেখকের নতুন উপন্যাসের প্রেরণা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিরিয়াল কিলার! KLIKK-এ আসছে সানি রায়ের ‘অমানুষ’   •   বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-এর গ্র্যান্ড মিউজিক অ্যালবাম লঞ্চ, সঙ্গীত পরিবেশনায় জমজমাট অনুষ্ঠান

ভেড়চাল’ মন্তব্যের প্রতিবাদে রানীবাঁধে মিছিল, সরব ভারত জাকাত মাঝি পারগানা মহল

30 Aug 2026
05:14 AM

 

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক:  বিশ্ব আদিবাসী দিবস পালনকে ‘ভেড়চাল’ বলে মন্তব্য করার প্রতিবাদে বাঁকুড়ার রানীবাঁধে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করল ভারত জাকাত মাঝি পারগানা মহল একতা মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে বিজেপি নেতা তথা রাজ্যসভা সাংসদ মদন রাঠৌড়ের ওই মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়।

প্রতিবাদকারীদের বক্তব্য, বিশ্ব আদিবাসী দিবস আদিবাসী জনগোষ্ঠীর আত্মপরিচয়, অধিকার, ইতিহাস, সংস্কৃতি ও আত্মমর্যাদার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস। সেই দিনটির উদযাপনকে ‘ভেড়চাল’ বলে অভিহিত করা আদিবাসী সমাজের আবেগ ও আত্মমর্যাদাকে আঘাত করার শামিল বলে দাবি তাঁদের।

কর্মসূচিতে অংশ নেওয়া সংগঠনের সদস্যরা বলেন, ‘‘আদিবাসী সমাজ কারও করুণা চায় না। তারা চায় সম্মান, মর্যাদা, অধিকার এবং আত্মপরিচয়ের স্বীকৃতি। আদিবাসীদের ইতিহাস, সংস্কৃতি ও অস্তিত্বকে অবমাননা করে কোনও মন্তব্যই গ্রহণযোগ্য নয়।’’

সংগঠনের তরফে আরও জানানো হয়, কোনও রাজনৈতিক নেতা বা ব্যক্তির পদ ও পরিচয় যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, আদিবাসী সমাজের আত্মমর্যাদার প্রশ্নে কোনও আপস করা হবে না। তাঁদের দাবি, এই প্রতিবাদ কোনও ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়; আদিবাসী সমাজের সম্মান, মর্যাদা ও অধিকার রক্ষার দাবিতে এটি একটি গণতান্ত্রিক প্রতিবাদ।

এদিনের কর্মসূচি থেকে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, ‘‘আদিবাসীর অপমান মেনে নেওয়া হবে না। আদিবাসী সমাজের আত্মমর্যাদা রক্ষায় আগামী দিনেও প্রতিবাদ আরও জোরদার করা হবে।’’

মিছিল ও প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রানীবাঁধে রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চা শুরু হয়েছে।