Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নবান্নে ‘লোকতন্ত্র সেনানী’ সম্মান: জরুরি অবস্থায় গ্রেফতার ৩২৫ জনকে সংবর্ধনা, মাসে ১০ হাজার টাকা সাম্মানিক ঘোষণা   •   ঘাটালের শ্যামচকে বন্যা পরিস্থিতি, প্লাবিত বিস্তীর্ণ এলাকা; জলের তলায় চাষের জমি ও বাড়িঘর   •   অভয়ার স্মরণ অনুষ্ঠানে পানিহাটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ন্যায়বিচারের বার্তা   •   জাঁকজমকপূর্ণ আয়োজনে গোবিন্দপুরে শুরু ‘অল বেঙ্গল চেস প্রতিযোগিতা’, রাজ্যের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ প্রতিভাবান দাবাড়ুদের   •   CREDAI Kolkata-র বিশেষ অনুষ্ঠানে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য   •   অন্ডালে এসটিএফের অভিযান, বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি; তদন্তের মুখে শেখ সামশের হোসেন

রাজ্যে কি আসছে অভিন্ন দেওয়ানি বিধি? বিধানসভায় UCC বিল ঘিরে জোর চর্চা

29 Jun 2026
08:21 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক -রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) চালু হওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, UCC সংক্রান্ত বিল পেশের প্রস্তুতি শুরু হয়েছে বিধানসভায়। ইতিমধ্যেই এ বিষয়ে প্রাথমিক স্তরে কাজ শুরু করেছে রাজ্যের আইন দফতর।

রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের দাবি, চলতি অধিবেশনেই UCC নিয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সরকারিভাবে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি, তবুও এই ইস্যু ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল চর্চা।

সূত্রের খবর, বিভিন্ন আইনগত দিক, সংবিধানিক কাঠামো এবং রাজ্যের সামাজিক বাস্তবতা খতিয়ে দেখেই আইন দফতর প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে। তবে বিরোধী শিবির ইতিমধ্যেই এই ইস্যুতে সরব হয়েছে। তাদের দাবি, UCC একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন।

অন্যদিকে শাসকদলের একাংশের বক্তব্য, সাধারণ মানুষের জন্য সমান আইনি কাঠামো নিশ্চিত করতেই এই ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ হতে পারে। তবে রাজ্যে আদৌ UCC কার্যকর হবে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও অবস্থান সামনে আসেনি।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর সম্ভাব্য বক্তব্যের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

 

news home ads