Home Entertainment ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নন্দীগ্রাম ও রেজিনগরে বিজেপির জয়ের পর কলকাতায় বিজয় মিছিল, উপস্থিত ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা   •   কল্যাণ সুন্দরীকা’ নৃত্যনাট্যে নজরকাড়া পারফরম্যান্স কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের, মুগ্ধ দর্শক   •   দুর্গাপুজোর আবহে কলকাতায় বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী, ‘Adhyay – The Eternal Chapters’-এর বিশেষ উদ্যোগ   •   সল্টলেকের টিয়ারা ইন ব্যাঙ্কোয়েটে দুর্গাপুজো কমিটিগুলির হাতে চেক বিতরণ, উপস্থিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য   •   হাড়ের মজবুতি থেকে হৃদযন্ত্রের স্বাস্থ্য—ম্যাগনেসিয়াম ও ভিটামিন ডি কেন গুরুত্বপূর্ণ?   •   ব্রিসবেনে সোবহানা মোস্তারির দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিহাস গড়লেন বাংলাদেশের এই নারী ক্রিকেটার!

নেপালে ভয়াবহ বন্যা বিপর্যয়ে নিখোঁজ বারুইপুরের স্বামী-স্ত্রী তীর্থযাত্রী

28 Aug 2026
05:26 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক :  নেপালে ভয়াবহ বন্যা ও ফ্ল্যাশ ফ্লাডের পর থেকে নিখোঁজ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের এক স্বামী-স্ত্রী। নিখোঁজ দম্পতির নাম নিখিল রঞ্জন বিশ্বাস ও তাঁর স্ত্রী শিক্ষা নস্কর। তাঁরা বারুইপুরের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২১ তারিখ মানস সরোবর যাত্রার উদ্দেশ্যে স্বামী-স্ত্রী নেপালে গিয়েছিলেন। এরপর ২৪ তারিখ শেষবার তাঁদের ছেলের সঙ্গে ফোনে কথা হয়। তারপর থেকেই পরিবারের সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি।

এর মধ্যেই মঙ্গলবার নেপালের ভোটেকোশী নদীতে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড আছড়ে পড়ে। প্রবল জলস্রোতে রসুয়া, ধাদিং-সহ নেপালের একাধিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এই বিপর্যয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং শত শত মানুষ নিখোঁজ রয়েছেন।

পরিবারের দাবি, বিপর্যয়ের পর থেকেই নিখিল রঞ্জন বিশ্বাস ও শিক্ষা নস্করের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। ফলে তাঁদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে পরিবার।

নিখোঁজ দম্পতির সন্ধানে পরিবারের সদস্যরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন। নেপালে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। ভারতীয় নাগরিকদের মধ্যে নিখোঁজদের সন্ধানেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে তৎপরতা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

স্বজনদের একটাই অপেক্ষা—দ্রুত যেন নিখোঁজ স্বামী-স্ত্রীর সন্ধান মেলে এবং তাঁরা নিরাপদে পরিবারের কাছে ফিরে আসেন।