Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ফলতা ও রামনগর তর্পণ ঘাটে পুণ্যার্থীদের পাশে বিধায়ক দেবাংশু পাণ্ডা, রাত জেগে সেবায় নিয়োজিত কর্মীদের ভূয়সী প্রশংসা   •   মহালয়ার ভোরে জেগে ওঠে বাঙালির হৃদয়: চণ্ডীপাঠ, শিউলির সুবাস আর মা দুর্গার আগমনে নতুন আশার আলো   •   ডারবান টেস্টে প্রোটিয়া পেসারদের দাপট! প্রথম দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা   •   নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা! ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে খেলতে পারবেন না দলের পেসার   •   নদিয়ার রানাঘাট-ধানতলা থেকে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে নানা ধরনের ফুল! ফুল চাষে স্বনির্ভরতার নতুন দিশা কৃষকদের   •   ধানের বদলে শোলা চাষে বাড়তি লাভ! মন্দিরবাজারের কৃষকদের আত্মনির্ভরতার নতুন পথ, পুজোর মরশুমে বাড়ছে চাহিদা

হুমায়ুনের মন্তব্য ঘিরে বিধানসভায় তীব্র বিতর্ক, কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী ও শুভেন্দুর

29 Jun 2026
08:10 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক -বিধানসভায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মন্তব্যকে কেন্দ্র করে সোমবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তাঁর মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তীব্র ভাষায় আক্রমণ শানান।

মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “Enough is enough। এদের সবক শেখানোর সময় এসেছে।” তিনি আরও দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই ধরনের মন্তব্য করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “আপনি কেন এটা করেছেন আমি জানি। যারা সভায় হুমায়ুনকে ডেকেছিল, তাদের আগে তুলব। এই ধরনের লাগামছাড়া কথা বলতে দেব না। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি।”

ঘটনাকে কেন্দ্র করে বিধানসভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শাসক ও বিরোধী পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বাদানুবাদ। রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখেই এই মন্তব্য ঘিরে চাপানউতোর আরও বাড়তে পারে।

অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও হুমায়ুনের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক পরিবেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।” পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আগামী দিনে এই ইস্যুতে রাজনৈতিক সংঘাত আরও বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।