Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
প্রযুক্তিতে ভারতের চর্চা গোটা বিশ্বে হবে   •   কলকাতার ঘোড়ার গাড়ি নিয়ে বিশেষ বৈঠক, ঐতিহ্য ও প্রাণীকল্যাণে নতুন ভাবনা অগ্নিমিত্রা পালের   •   হুমায়ুন কবীরকে ঘিরে দুর্গাপুরে বিজেপির অভিনব প্রতিবাদ, প্রতীকী কবর ও ‘শ্রাদ্ধ’ ঘিরে চাঞ্চল্য   •   কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা   •   ক্ষেতি হাই স্কুলে নবম সাব-জুনিয়র রাজ্য নেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬, তরুণ খেলোয়াড়দের উৎসাহ দিলেন নিশীথ প্রামাণিক   •   প্রতিদিন নদী সাঁতরে স্কুলে যান শিক্ষক, ‘টিউব মাস্টার’ আবদুল মালিকের অনন্য কাহিনি

পশ্চিমবঙ্গে ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ক্যালকাটা চেম্বার অফ কমার্সের বাণিজ্য সম্মেলন

25 Aug 2026
08:25 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক: পরিবর্তিত পশ্চিমবঙ্গে ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনা এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ নিয়ে সোমবার ক্যালকাটা চেম্বার অফ কমার্সের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ বাণিজ্য সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়ী ও শিল্পমহলের প্রতিনিধিরা।

সম্মেলনে পঞ্চায়েত ও কৃষি বিপণন ক্ষেত্রকে কেন্দ্র করে কীভাবে ব্যবসার পরিধি আরও বাড়ানো যায় এবং এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কীভাবে ব্যবসায়ীদের সহযোগিতা করতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গের কৃষিজাত পণ্যকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি উৎপাদন ও বাজারের চাহিদা বাড়ানোর জন্য উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। কৃষিজাত পণ্যের উৎপাদন থেকে শুরু করে বিপণন ও বাজার সম্প্রসারণ—প্রতিটি ক্ষেত্রেই নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করা যেতে পারে বলে তিনি জানান।

দিলীপ ঘোষ আরও বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে সম্মেলনে যে ইতিবাচক প্রতিক্রিয়া ও মতামত পাওয়া গিয়েছে, তা আগামী দিনে কাজে লাগানো হবে। রাজ্যের কৃষি ও ব্যবসা-বাণিজ্যের বিকাশে সরকার এবং শিল্পমহলের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয় সম্মেলনে।

সম্মেলন ঘিরে ব্যবসায়ী মহলের মধ্যে পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ ও ব্যবসার সম্ভাবনা নিয়ে আগ্রহও দেখা যায়।